ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে সাংবাদিকদের পদযাত্রা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০১৭
  • ৩৩৩ বার

নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবিতে আগামীকাল বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে সাংবাদিকদের পদযাত্রা কর্মসূচি পালিত হবে।

পদযাত্রায় অংশ নিতে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সবার প্রতি আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা।

মঙ্গলবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব ওমর ফারুক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।

এতে নেতারা নিজ নিজ এলাকার বিভাগীয় কমিশনার অথবা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করতে বিএফইউজের অধিভুক্ত ইউনিয়নসমূহের প্রতিও আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে নেতারা বলেন, নবম ওয়েজবোর্ড আন্দোলনের সঙ্গে বেতন-ভাতা বৃদ্ধির দাবির পাশাপাশি সাংবাদিকদের পেশাগত ও সামাজিক মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও জড়িত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে সাংবাদিকদের পদযাত্রা

আপডেট টাইম : ১২:৪৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০১৭