ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

জনপ্রতিনিধি নির্বাচিত করার ক্ষেত্রে ভোটারদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭
  • ৩৮৫ বার

রোববার নিজের জেলা কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার মুক্তিযোদ্ধা আব্দুল হক ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি বলে, “দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে নেতা নির্বাচনে আপনাদের আরও সচেতন হতে হবে।

“আমার বিশ্বাস, তা দেশকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর জনপ্রতিনিধিরা সচেতন হলে সরকারি কর্মকর্তারা সততার সঙ্গে দায়িত্ব পালন করতে বাধ্য হবে।”

জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন,“অনেক জনপ্রতিনিধি ভোট আদায়ের লক্ষ্যে ভোটের আগে সাধারণ মানুষের সঙ্গে ভালো আচরণ করেন, আর নির্বাচিত জমিদারের মতো মনোভাব দেখান। এটা উচিত নয়। নির্বাচনের পরও একই থাকা উচিত।”

চার দিনের সফরের রোববার দুপুরে মিঠামইনে পৌঁছান রাষ্ট্রপতি আবদুল হামিদ। এর পরে তিনি রিকশায় চড়ে মিঠামইন সদর বাজার ঘুরেন।
দায়িত্ব পালন শেষে আবারও নিজ এলাকায় ফেরার আশা ব্যক্ত করে সুধী সমাবেশে তিনি বলেন,“যদিও বঙ্গভবনে বাস করি, তবু মন সব সময় এই হাওরে পড়ে থাকে। আল্লাহ যদি আমাকে দীর্ঘ জীবন দান করেন, আমি আবার হাওর এলাকায় ফিরে আসব।”

মুক্তিযোদ্ধা আব্দুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হক এর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য রাষ্ট্রপতি পুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সোহরাব উদ্দিন ও কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন।

এর আগে রাষ্ট্রপতি তার মায়ের নামে প্রতিষ্ঠিত তমিজা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ের নবমির্মিত তিনতলা ভবন উদ্বোধন করেন।

সোমবার ইটনা ও পরদিন অষ্টগ্রামে বেশ কিছু কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

জনপ্রতিনিধি নির্বাচিত করার ক্ষেত্রে ভোটারদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

আপডেট টাইম : ১২:১৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭