ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

কাজের মাধ্যমে সমালোচনার জবাব দিচ্ছি: সিইসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭
  • ৩৪০ বার

নির্বাচন কমিশনের ওপর সব রাজনৈতিক দল ও দেশবাসীর আস্থা ফিরিয়ে আনাকে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেন,‘নিরপেক্ষভাবে কাজ করে সকল রাজনৈতিক দলের আস্থা ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ গ্রহণ করতে আমরা কাজ করে যাচ্ছি।’

সিইসি বলেন, ‘গণতন্ত্রের মূল ভাষাই হচ্ছে সমালোচনাকে সম্মান করা। বাংলাদেশে নির্বাচন কমিশন নিয়েও সমালোচনা হয়। আমরা আমাদের কাজের মাধ্যমে সেই সমালোচনার জবাব দিচ্ছি।’

বুধবার সকালে সিইসির নিজ গ্রাম পটুয়াখালীর বাউফলের নওমালাতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

নুরুল হুদা বলেন, ইতোমধ্যে আমরা দু’একটি নির্বাচন করেছি। সেসব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবেই করেছি।’

সিইসি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। বিএনপিসহ তাদের জোটের অন্যান্য দলগুলো নির্বাচনে অংশ নেবে বলে আমরা প্রত্যাশা করছি। এছাড়া আগামী সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল যেন অংশগ্রহণ করে, সে লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

কাজের মাধ্যমে সমালোচনার জবাব দিচ্ছি: সিইসি

আপডেট টাইম : ১২:২০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭