ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

কঠোর বার্তা নিয়ে জেলা সফরে ইসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৭
  • ৪০০ বার

নির্বাচন সুষ্ঠু করার কঠোর বার্তা নিয়ে এই প্রথম পৃথকভাবে জেলা সফরে বের হচ্ছেন কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্যর কমিশন। আগামী ৬ মার্চ দলভিত্তিক উপজেলা পরিষদের ১৮টি উপজেলা পরিষদের নির্বাচন সুষ্ঠু করতে সিইসিসহ নির্বাচন কমিশনাররা মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠকে বসছেন।

সোমবার ঢাকা ত্যাগ করবেন পাঁচ সদস্য কমিশন। দল ভিত্তিক এ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপিসহ অন্যান্য দলের প্রার্থীরা অংশ নেয়ায় সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় জাতীয় নির্বাচনে আবহ তৈরি হয়েছে।

ইসি সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ ইত্তেফাককে বলেন, পাঁচজন কমিশনার পৃথকভাবে বিভিন্ন জেলা ও উপজেলা শহরে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন। নির্বাচনকে সুষ্ঠু করতে এ সফরে সব ধরণের বার্তা দিবেন সংশ্লিষ্টরা।

প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা আগামীকাল রাতে বরিশালের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। পরদিন সকাল ১০টায় বরিশালে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে বিকাল সাড়ে ৩টায় পটুয়াখালীতে নির্বাচন নিয়ে আরেকটি বৈঠক করবেন সিইসি। বরিশাল বিভাগে অনুষ্ঠিত দলভিত্তিক উপজেলা পরিষদের প্রথম নির্বাচন সুষ্ঠু ও শান্তিভাবে সম্পন্ন করার জন্য কঠোর বার্তা দিবেন সিইসি। জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আগামীকাল যাচ্ছেন কিশোরগঞ্জের হোসেনপুরে। তিনি হোসেনপুর উপজেলা চেয়ারম্যান পদের উপ-নির্বাচন নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য তিনি হোসেনপুর রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন।

নির্বাচন বিশ্লেষকরা বলছেন, বিগত ইসির সময় অনুষ্ঠিত উপজেলা-পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নানা বিতর্ক থাকায় সাধারণ মানুষের মধ্যে ভোট নিয়ে আস্থাহীনতা দেখা দেয়। বিগত ইসির দুর্নাম ঘুচিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নতুন ইসির জন্য চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ মোকাবিলায় পাঁচ কমিশনের পৃথকভাবে জেলা-উপজেলা সফর ইতিবাচক। এর আগে একসঙ্গে পুরো কমিশন পৃথকভাবে নির্বাচনী সফরে বের হননি।

ইসি সংশ্লিষ্টরা জানিয়েছে, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেই দলীয় প্রতীকে ভোট হবে। দলীয় এ উপজেলা নির্বাচনে তিনটি পদেই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি-জাপা, জাতীয় পার্টি-জেপিসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা রয়েছেন। এ কারণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

কঠোর বার্তা নিয়ে জেলা সফরে ইসি

আপডেট টাইম : ১১:৪৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৭