ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

মানুষের রক্তচোষা টাকা বিদেশি বান্ধবীদের দেন ইউনূস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭
  • ৪৬৩ বার

‘পদ্মা সেতু বন্ধের ষড়যন্ত্রকারী সুদখোর মুহাম্মদ ইউনূস তার বিদেশি বান্ধীদের দিতে এতো টাকা কোথায় পেলেন? মানুষের রক্তচোষা টাকার উৎস কোথায়? জাতি এসব জানতে চায়।’- বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. ফজিলাতুন্নেসা বাপ্পী।

এ সময় তিনি আরো বলেন, সুদখোর ইউনূস তার বান্ধবী হিলারিকে মানুষের রক্তচোষা টাকা দিয়েছেন। টিআইবির ইফতেখারুজ্জামান, সুজনের বদিউল আলম, ঘষেটি ভবন খালেদা জিয়া ও তার সাঙ্গপাঙ্গরা মিলে পদ্মা সেতু বন্ধের ষড়যন্ত্র করেছিল। কিন্তু দেশকে যারা দুর্নীতিতে ৫ম বার প্রথম স্থান অধিকার করিয়েও তাদের মন ভরেনি। খালেদা জিয়ার দুই পুত্র যে চরম দুর্নীতি ও লুটপাট করেছিল, সেসবের সমালোচনা করেন তিনি।

বক্তব্যের শুরুতে বাপ্পী বলেন, বর্তমান প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশে ৫ কোটি লোক নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত হয়েছে। সুষম উন্নয়নে ভারত পাকিস্তানকে পিছনে ফেলেছে। মাথাপিছু আয় ১৪৬৬ ডলার ছাড়িয়েছে। টানা ছয় বছর অর্থনৈতিক ধারা অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, সমুদ্র জয় করেছি, ২০২১ সালে প্রতি ঘরে বিদ্যুতের আলো পৌঁছাবে। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ পৃথিবীর ২৯তম অর্থনৈতিক শক্তিশালী রাষ্ট্র হিসাবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

মানুষের রক্তচোষা টাকা বিদেশি বান্ধবীদের দেন ইউনূস

আপডেট টাইম : ১১:১৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭