সরকারের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম কামরুন নাহার। রোববার নতুন এই প্রধান কর্মকর্তাকে বরণ করে নেন তথ্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা।
এর মাধ্যমে তিনি প্রথমবারের মতো একজন নারী প্রধান তথ্য কর্মকর্তা হলেন। তিনি বিদায়ী সাবেক তথ্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের স্থলাভিষিক্ত হন।
বিসিএস ১৯৮৪ নিয়মিত ব্যাচের এই কর্মকর্তা এর আগে গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক ছিলেন।
সংবাদ শিরোনাম
প্রধান তথ্য কর্মকর্তা হলেন কামরুন নাহার
-
Reporter Name - আপডেট টাইম : ০৭:৩৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭
- ৪১৪ বার
Tag :
জনপ্রিয় সংবাদ























