ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

নির্বাচনে আসেন, খেলা হবে: নাসিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭
  • ৫৪৭ বার

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে বলেছেন, নির্বাচন যথাসময়ে হবে। নির্বাচনের মাঠে আসেন, খেলা হবে মাঠে। পালিয়ে বেড়াবেন না। রেফারি (সিইসি) নিযুক্ত হয়ে গেছে। জ্বালাও-পোড়া আর মানুষ হত্যা না করে নির্বাচনে অংশগ্রহণ করুন।

মঙ্গলবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জে আবদুল মালেক উকিল মেডিকলে কলেজ সংলগ্ন নুরুল হকের নামে ৪০০ কোটি টাকা ব্যয়ে ৫০০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বচ্ছ ও সুন্দর নির্বাচন কমিশন গঠন হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী নির্বাচন হবে অশুভ শক্তি ও ৭১ এর ঘাতকদের বিরুদ্ধে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ২০১৯ সালে নির্বাচন হবে। দুই বছরের কম সময় আছে। এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নেয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এখন থেকে জনগণের কাছে গিয়ে নৌকার পক্ষে ভোট চাওয়ার জন্য বলেন।

তিনি বলেন, স্বাস্থ্যখাতে উন্নয়নে টাকা লাগলে আরো টাকা দিবো কিন্তু নৌকার পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামীতে শেখ হাসিনার সরকার গঠন না করতে পারলে দেশে আবারো হাওয়া ভবন হবে, দুর্নীতি হবে।

নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন- নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সাল, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্যাহ, লক্ষ্মীপুরের সংসদ সদস্য শাহজাহান কামাল, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনাম চৌধুরী সেলিম, আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মলয় কান্তি চত্তবর্তী, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. হানিফ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

নির্বাচনে আসেন, খেলা হবে: নাসিম

আপডেট টাইম : ১১:৫৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭