ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

মেহেরপুরে এবারও গমে ব্লাস্ট ভাইরাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭
  • ৭০৪ বার

মেহেরপুর জেলায় চলতি মৌসুমে আবারও গমে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। এই রোগ প্রতিরোধে চলতি মৌসুমে কৃষি বিভাগ জেলায় গম চাষের উপরে নিষেধাজ্ঞা জারি করলেও অনেক চাষী নিষেধাজ্ঞা উপেক্ষা করে গম চাষ শুরু করেছিল। কিন্তু গমে ব্লাস্ট রোগ দেখা দেওয়ায় চিন্তিত কৃষক ও কৃষি বিভাগ।

মেহেরপুরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৭ জেলায় গত বছর গমে ব্লাস্ট ভাইরাস আক্রান্ত হওয়ায় রোগ প্রতিরোধে অধিকাংশ জমির গম পুড়িয়ে ফেলা হয়েছিল। সেই জন্য চলতি মৌসুমে এই রোগ যাতে আবারও না ছড়ায় তার জন্য কৃষি বিভাগ থেকে চাষীদের গম চাষে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু কৃষি বিভাগের কথা না শুনে অনেক চাষী চলতি মৌসুমে প্রায় ৪ হাজার হেক্টর জমিতে গমের আবাদ করে। যে আবাদ গতবার ছিল ১৩ হাজার ৯৯৫ হেক্টর জমিতে। বর্তমানে গমের শীষ বের হলে কৃষি বিভাগ মাঠ পরিদর্শনে গিয়ে ব্লাস্ট রোগটা সনাক্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে আন্তর্জাতিক গম ও ভুট্টা গবেষণা কেন্দ্র থেকে ১৫ সদস্যের একটি গবেষক দল মেহেরপুরের বিভিন্ন মাঠে গিয়ে গমের জমি পরিদর্শন করে এবং গমে ব্লাস্ট ভাইরাস সনাক্ত করেন। ফলে কৃষি বিভাগ ও চাষীরা চিন্তিত হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে অনেক চাষী এখন জমি থেকে গম তুলে গরু-ছাগলকে খাওয়াচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম মোস্তাফিজুর রহমান জানান, চাষীদের নিষেধ ও নিরুৎসাহিত করা হয়েছিল। কিন্তু তারপরেও যারা গম চাষ করছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে।

দিনাজপুর গম গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পরিতোষ কুমার মালাকার জানান, এটি একটি বীজবাহিত রোগ। প্রধানত গমের শীষে ছত্রাকের আক্রমণ হয়। শীষের আক্রান্ত স্থানে কালো দাগ পড়ে এবং আক্রান্ত স্থানের উপরের অংশ সাদা হয়ে যায়। আক্রান্ত শীষের দানা অপুষ্ট হয় ও কুঁচকে যায়। ফলে দানা ধূসর বর্ণের হয়ে যায়।

দিনাজপুর গম গবেষণা কেন্দ্রের পরিচালক ড. নরেশচন্দ্র দেব জানান, এই রোগ প্রতিরোধে আক্রান্ত এলাকায় কয়েকবছর গম চাষ থেকে বিরত থাকতে হবে এবং ভাল বীজ সংগ্রহ করতে হবে। তা না হলে বারবারই এই রোগ দেখা দিবে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ জানান, যেহেতু গমে ব্লাস্ট ভাইরাস আক্রমণ করে ফেলেছে সেক্ষেত্রে আর যাতে না ছড়ায় তার জন্য নাটিভো ৭৫ ডব্লিউ জি অথবা নভিটা ৭৫ ডব্লিউ জি ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দিচ্ছি। এটি স্প্রে করলে ফল পাওয়া যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

মেহেরপুরে এবারও গমে ব্লাস্ট ভাইরাস

আপডেট টাইম : ১১:৪৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭