ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

ষাটের ফর্মুলা আর বাংলাদেশে আওয়ামী শাসন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭
  • ৩৬৪ বার

মামুন আল মাহতাব (স্বপ্নীল)

সেদিন কথা বলছিলাম আমেরিকা প্রবাসী আমার এক ডাক্তার বন্ধুর সাথে। আত্মীয়ার বিয়ে উপলক্ষ্যে অনেকদিন পর সে এখন ঢাকায়। কথা প্রসঙ্গে প্রসঙ্গান্তরে উঠে এলো ঢাকার জ্যামের কথা। বলছিল মিরপুর যেতে বিড়ম্বনার কথা। মেট্রোরেলের কাজ চলছে – রাস্তা কাটাও। বাসা ওর বনানীতে, সেখানেও রাস্তা কাটা – ড্রেন তৈরী আর রাস্তা বড় করার জন্য। বলছিল ভাগ্যিস এয়ারপোর্ট রোডে বেশ কয়েকটি ফ্লাইওভার আর ওভারপাস তৈরী হয়েছে, নচেৎ মিরপুর থেকে বনানী আসতে নাভিশ্বাস উঠত। কথা প্রসঙ্গে এলো সৌন্দর্য বর্ধনের কাজ চলায় এয়ারপোর্ট রোডের দুপাশে জমে উঠা ধুলাবালি আর জঞ্জালের কথাও। সাথে উপরি যোগ হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। গল্প করতে করতে জেনে নিল ওর আত্মীয়ার বিয়েতে তোলা ছবিগুলো ভাইবারে পেয়েছি কিনা। আর এক সময় উঠে এলো সেই পুরাতন প্রশ্ন – আর কতদিন থাকছে এই সরকার ? ফিরে আসছে কি আবার ২০১৯-এ ? হেসে বললাম, “তুই এতক্ষন যে ফিরিস্তি দিলি তাতে তো আমি অন্য কোন কিছুর এতটুকুও সম্ভাবনা দেখি না”।

১৯৪৯-এ হক-ভাসানী-সোহরাওয়ার্দী-বঙ্গবন্ধু’র হাত দিয়ে প্রতিষ্ঠিত আওয়ামী লীগের দীর্ঘ চলার পথে কিন্তু ক্ষমতার বাইরেই কেটেছে বেশিটা সময়। ২০০৯ থেকে ২০১৭ – এই আট বছরই দলটির ইতিহাসে একটানা সবচাইতে বেশী সময় নিয়ে ক্ষমতায় থাকা। স্বাধীনতা পূর্ববর্তী সময় যুক্তফ্রন্টের সাড়ে তিন বছর, আর স্বাধীন বাংলাদেশে দীর্ঘ বিরতিতে সাড়ে আট বছর – চার দফায় অনেক দিন পর পর এই মোট বিশটি বছর বাদ দিলে, সাতষট্টি বছরের ইতিহাসে দলটির বাকি সাতচল্লিশটি বছর কেটেছে বিরোধী দলে আর ক্ষমতাসীনদের নিস্পেষণে।

তবে গণতান্ত্রিক উপায়ে টানা দীর্ঘতম সময়ে এদেশে ক্ষমতায় থাকার রেকর্ডটি কিন্ত এখন আওয়ামী লীগের করায়ত্ত। নতুন এই প্রেক্ষাপটে সঙ্গত কারণেই আওয়ামী লীগের সামনে চ্যালেঞ্জ যেমন অনেক তেমনি দলটিকে নিয়ে মানুষের প্রত্যাশা আর প্রশ্নও কম না। আর এর মধ্যে বড় প্রশ্নটি হচ্ছে ‘আর কতদিন’ ? নানাজন আবার প্রশ্নটি করেন নানান দৃষ্টিকোণ থেকে। যেমন বিএনপির এক কেন্দ্রীয় নেতা যখন সম্প্রতি প্রশ্নটি করছিলেন, বুঝলাম ক্ষমতার বাইরে থেকে থেকে ক্লান্ত তিনি জানতে চান আর কতদিন এই নির্বাসন। আর সেদিন জেলা পর্যায়ের এক আওয়ামী লীগ নেতার একই প্রশ্ন থেকে বুঝলাম তিনি জানতে চান আর কতদিন বইবে এই সুবাতাস। একইভাবে এই প্রশ্নের উত্তরও একেকজন দেন একেকভাবে আর একেক যুক্তিতে। কেউ হয়ত বলবেন ২০৪১ পর্যন্ত – যতদিন না উন্নত দেশের খাতায় নাম লেখাচ্ছে বাংলাদেশ। উন্নয়নের এই যে মহাসড়কে আজ বাংলাদেশ, নানা যুক্তিতে আওয়ামী শাসন এদেশে দীর্ঘ থেকে দীর্ঘতর হোক এমন যুক্তিও দেখাতে পারেন কেউ কেউ আর অযৌক্তিকও হবে না তা মোটেও।

কেউ কেউ যুক্তি দেখাতে পারেন যে সরকারের শাসনে দেশ আজ ধান রপ্তানীকারক, গম-ভুট্টা-ফল-সবজি-মাছ-মুরগি আর এমনকি ডিম উৎপাদনেও বিশ্বের প্রথম দশটি দেশের মধ্যে অন্যতম, ক্ষমতায় থাকলে তারা দোষের কি। অন্য কেউ আবার যুক্তি দেখান যে বঙ্গবন্ধুর খুনি আর যুদ্ধাপরাধীদের বিচার করে যে দল এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে তাদেরতো ক্ষমতায় থাকাই উচিৎ। এমডিজি অর্জনে অবিস্মরণীয় সাফল্য কিংবা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন প্রদর্শন আর বাস্তবায়নই তো আওয়ামী লীগের ক্ষমতায় থাকার বড় যোগ্যতা – এমন যুক্তিগুলো যারা দেন তারাও যে যুক্তিগ্রাহ্য কথাই বলেন, সন্দেহ নেই তাতেও।

তবে পুরাতন এতসব যুক্তিকে নতুন করে যুক্তিযুক্ত করে তোলা এই লেখার উদ্দেশ্য না। আমার বিশ্বাস ক্ষমতায় আওয়ামী লীগকে থাকতে হবে কমপক্ষে টানা আরো পঞাশটি বছর। আর এই বিশ্বাসের ভিত্তি ‘যুক্তি’, ‘আবেগ’ নয় মোটেও।

গত বছর গিয়েছিলাম মঙ্গোলিয়ায় সহধর্মীনি ডাঃ নুজহাত চৌধুরীর অনুগামী হয়ে। চক্ষু বিশেষজ্ঞদের একটি কনফারেন্সে তার একটি পেপার প্রেজেন্ট করা উপলক্ষেই যাওয়া। ১৯২১ সালে মঙ্গোলিয়ায় বলশেভিকদের পৃষ্ঠপোষকতায় কমিউনিস্ট বিপ্লব ঘটে। সোভিয়েত ইউনিয়নের পর মঙ্গোলিয়া পরিণত হয় পৃথিবীর দ্বিতীয় কমিউনিস্ট রাষ্ট্রের তকমা অর্জন করে। এসময় আরো অনেক কিছুর সাথে সাথে নিষিদ্ধ হয় চীনা ভাষা আর বর্ণমালাও। কতিথ আছে এসময় দমন-পীড়নও পৌছেছিল চরম মাত্রায়। ১৯৯২ সালে মঙ্গোলিয়া আবারো গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসে। মাঝের সত্তরটি বছরের দমন আর বিকৃত ইতিহাস চর্চার ফলাফলটা আজকের মঙ্গোলিয়ায় স্পষ্ট। মঙ্গোলিয়রা সম্ভবত পৃথিবীর একমাত্র চৈনিক জাতি স্বত্ত্বা যারা লেখায় চীনা বর্ণমালা ব্যবহার করে না, বোঝে না চীনা ভাষাও। তাদের বর্ণমালা রুশ। রুশ ভাষায় কথা বলায় আর বোঝায় তাদের স্বাচ্ছন্দও চোখে পড়ার মত। অর্থাৎ একটি জাতিকে তার হাজার বছরের ভাষা আর বর্ণমালা, অন্য কথায় তার ইতিহাস আর ঐতিহ্য ভুলিয়ে দিতে মাত্র সত্তরটি বছরই যথেষ্ট। মনে রাখতে হবে গত সাতষট্টি বছরে আওয়ামী লীগের ক্ষমতার বাইরে থাকার দৈর্ঘ্যও মোটামুটি ষাট বছরের।

গত বছরই সুযোগ হয়েছিল কিউবা ভ্রমণেরও। হেপাটাইটিস বি ভাইরাসের নতুন একটি ওষুধ নিয়ে গবেষণার সুবাদে কিউবা সরকারের আমন্ত্রণে এ যাওয়া। মানসপটে কিউবার যে ছবি একেছিলাম, বাস্তবে দেখিনি তার কোনকিছুই। প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলছি না – এক কথায় সেটা অতুলনীয়। ধারণা ছিল কমিউনিস্ট কিউবার মোড়ে মোড়ে চোখে পড়বে পুলিশের চোখ রাঙ্গানী আর আইন প্রয়োগকারীদের বাড়াবাড়ির উপস্থিতি। চোখে পড়েনি এসবের কোন কিছুই। কিউবা থেকে ফ্লোরিডার সমুদ্রপথে দুরত্ব নব্বই নটিক্যাল মাইল। কিউবার কোস্ট থেকে চল্লিশ থেকে পঞাশ নটিক্যাল মাইল যেতে পারলেই মার্কিন জলসীমা – স্বপ্ন রাজ্য, রুপকথার দেশ। কিউবা একজন বিজ্ঞানী আর চিকিৎসকের গড় মাসিক বেতন চল্লিশ থেকে ষাট মার্কিন ডলার, সর্বোচ্চ একশ বিশ থেকে একশ চল্লিশ ডলার। কিউবার প্রায় বিশ লক্ষ মানুষ মার্কিন মুলুকের বাসিন্দা। তাদের বেশীর ভাগই মাসে মাসে কিউবায় রয়ে যাওয়া আত্মীয় স্বজনদের ডলার পাঠান। কোন পরিবার যদি মাসে আমেরিকা থেকে একশ ডলার রেমিটেন্স পায় তাহলে কিউবায় তারা রীতিমত অবস্থাপন্ন, কারণ মাসে চল্লিশ থেকে ষাট ডলারেই আজকের কিউবায় খেয়ে-পড়ে চলে বেশ থাকা যায়।

কিউবার পাসপোর্টধারী কেউ যদি বৈধ বা অবৈধ যে কোন ভাবে মার্কিন মুলুকে একবার পা রাখতে পারেন তাহলে তারা সাথে সাথেই গ্রীন কার্ড আর সোসাল সিকিউরিটি পেয়ে যান। পর্যটকের ভারে ভারাক্রান্ত কিউবার উপকুলে প্রতিদিন চষে বেড়ায় হাজারো মোটরাইজড বোট। আর এসব বোটে আমেরিকার জলসীমায় পাড়িও জমানো যায় অনায়াসেই। আমি নিজেও ভারাদেরো উপকুল থেকে আধুনিক ক্যাটামেরানে ফ্লোরিডা উপকুলের চল্লিশ নটিক্যাল মাইলের মধ্যে ঘুরে এসেছি, আর অবাক হয়েছি এই ভেবে আমেরিকায় কিউবান-আমেরিকানদের সংখ্যা যেখানে মাত্র বিশ লক্ষ, সেখানে ‘মাসে চল্লিশ ডলারের কিউবায়’ মুল ভূ-খন্ডের জনসংখ্যা প্রায় দেড় কোটি। অথচ এর উল্টোটা হওয়াই ছিল বেশী প্রত্যাশিত। কারণ ঘাটতে গিয়ে জানলাম একটি চমকপ্রদ তথ্য। ১৮৯৫ কিউবা সালে কিউবা স্প্যানিশ উপনিবেশ থেকে মুক্ত হয়। আর মার্কিনিরা ছিল এতে তাদের সহযোদ্ধা। কিন্তু ঐ আমেরিকাই পরে নব্য ঔপনিবেশিক শাসকের ভুমিকায় অবতীর্ণ হয়। ঠিক যেন ভারত বিভাগ পরবর্তী বাংলাদেশের গল্প। ফিডেল ক্যাস্ট্রোর নেতৃত্বে কিউবায় মার্কিন সমর্থনপুষ্ট সরকারের পতন হয় ১৯৫৯ সালে। ক্যাস্ট্রো এবং তার উত্তরসুরী রাউল ক্যাস্ট্রোর সরকার বরাবরই জোর দিয়েছেন কিউবানরা যেন তাদের সত্যিকারের ইতিহাসটা জানতে পারে। কেউ যেন তাদের ইতিহাস বিচ্যুত করতে না পারে। প্রায় ষাট বছরের এই নিরবিচ্ছিন্ন ইতিহাস চর্চার ফলাফলটাও পরিষ্কার। আমেরিকার ভৌগলিক নৈকট্য, স্বপ্নরাজ্যের প্রলোভন, টানা অবরোধ, কখনো কখনো সরাসরি হস্তক্ষেপ, ক্রমাগত মিথ্যাচার কিংবা সিআইএ সমর্থিত অসংখ্য অভ্যুত্থান প্রচেষ্টা – এসবের কোন কিছুই কিউবানদের বিভ্রান্ত করতে পারেনি। আর তাই কিউবায় দেড় কোটি আর আমেরিকায় বিশ লাখ – এটিই বাস্তবতা, উল্টোটি নয়।

কোন মিল কি খুজে পাচ্ছেন ? ৬০ঃ৬০ যোগাযোগটাকি পরিষ্কার নয় ? ভোলাতে লাগে কমপক্ষে ষাট, আর শেখাতেও লাগে তাই। আর মাঝের ষাটটা বছর যদি হয় আমাদের মত, যেখানে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের শিকার হয়ে নয় মাসে প্রাণ হারাতে হয়েছে ত্রিশ লক্ষ মানুষকে, সম্ভ্রম হারাতে হয়েছে আরো তিন লক্ষকে, জাতির বিবেক বুদ্ধিজীবিদের রাতের আধারে খুন করা হয়েছে সারি বেধে, স্বাধীনতার সাড়ে তিন বছরের মাথায় যে দেশে সপরিবারে নিহত হয়েছেন জাতির জনক, সাথে চার বিশ্বস্ততম সহচর – স্বাধীন দেশে যেখানে দফায় দফায় খুনীর গাড়ীতে উঠেছে জাতির পতাকা, সেখানে শেখাতে সময়টাতো আরো একটু বেশীও লাগতেই পারে।

১৯৪৭-এর পর থেকে ২০০৯ পর্যন্ত বেশীরভাগ সময় এই ভূখন্ডের মানুষগুলো পথভ্রষ্ট হয়ে দিগি¦দিক উদভ্রান্তের মত ছুটে বেড়িয়েছে। টানা আট বছরের আওয়ামী আজকে এদেশের এই যে অবকাঠামোগত উন্নয়ন, তার সুফল এদেশের মানুষগুলো কোনদিনই ভোগ করতে পারবে না, যদি না তাদের চিন্তার আর মননের শুদ্ধি হয়। বছরের পর বছর যারা জেনেছে, ‘হানাদার বাহিনীর খপ্পর থেকে একজন মেজরের ঘোষণার যাদুতে তাদের মুক্তির সনদ হস্তগত হয়েছে’, তাদের মোহমুক্তির জন্য প্রয়োজন কমপক্ষে ষাটটি বছরের নিবিড় পরিচর্যা, অবিক্রিত ইতিহাস চর্চা আর নিরবিচ্ছিন্ন আদর্শিক শিক্ষা। অন্যথায় এ জাতি পদ্মা সেতুর অর্জন কিংবা ডিজিটাল বাংলাদেশের দর্শন – এসবের কোন কিছুই ভোগ করতে পারবে না, পারবে না ধরে রাখতে। ‘চাটার দল সব চেটে যাবে’। ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা’ অর্জনের চেয়ে বিসর্জন সহজ। আর এর উল্টোটি ঘটাতে হলে প্রয়োজন কমপক্ষে আরো পঞ্চাশটি বছর।

লেখক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের সহযোগী অধ্যাপক

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

ষাটের ফর্মুলা আর বাংলাদেশে আওয়ামী শাসন

আপডেট টাইম : ১২:২৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭