ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

সাংবাদিক নির্যাতন দুঃখজনক : আইজিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭
  • ৪৮৭ বার

গণমাধ্যমকর্মীদের পুলিশি নির্যাতন দুঃখজনক বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

বুধবার দুপুরে সাভারের আশুলিয়ায় নবনির্মিত ‘কবিরপুর ফায়ারিং রেঞ্জ’ এর উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

এ কে এম শহীদুল হক বলেন, ‘সাংবাদিকরা জনগণের কল্যাণে কাজ করে। সরকার, বিভিন্ন প্রতিষ্ঠানসহ সকল কর্মকাণ্ড মিডিয়ার মাধ্যমে জনসমক্ষে আসে। কাজেই তারা (সাংবাদিকরা) আমাদের সহযোগী। তাদের সঙ্গে আমাদের (পুলিশের) সু-সম্পর্ক রাখতে হবে। এই বিষয়টি আমরা পুলিশ সদস্যদের সব সময় বলি। তারপরেও যেখানে এর ত্রুটিবিচ্যুতি হয় সেখানে আমরা জিরো টলারেন্সে দেখি এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিই। রাজধানীর শাহবাগে দুই সাংবাদিক নির্যাতনের ক্ষেত্রেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান, ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

সাংবাদিক নির্যাতন দুঃখজনক : আইজিপি

আপডেট টাইম : ১১:৫৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭