ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

বাবুল খুনি হলে তার শাস্তি হোক: মিতুর মা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭
  • ৩৬৪ বার

পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু খুনের মোটিভ জানাটাই এখন মূখ্য বিষয় বলে জানিয়েছেন মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন ও মা শাহেদা মোশাররফ। আজ বৃহস্পতিবার বিকেলে মিতু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামানের কাছে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তারা।

তারা বলেন, আমরা বাবুলকে সন্দেহ করি না। তবে যেই হত্যা করুক, তার শাস্তি হোক। আর খুনি যেই হোক না কেন, বাবুল হোক, তার পরিবারের কোনো সদস্য-আত্মীয়-স্বজন-বন্ধুবান্ধব যেই হোক তা বের করার দায়িত্ব পুলিশের।

এর আগে সকাল সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত মিতুর বাবা মোশাররফ হোসেন ও মা শাহেদা মোশাররফকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিতুর মা শাহেদা বেগম বলেন, আমার মেয়ে কেমন ছিল, আচার-আচরণ, সব বিষয়ে জানতে চেয়েছে। বাবুলের সঙ্গে যোগাযোগ আছে কিনা, নাতি-নাতনিদের সঙ্গে যোগাযোগ হয় কিনা তা জানতে চেয়েছেন।

মিতুর বাবা মোশাররফ হোসেন বলেন, আমরা বাবুলকে সন্দেহ করি না। তবে বাবুল আক্তার কিংবা তার পরিবারের অন্য কেউ কিংবা যারাই মিতুকে খুন করুক না কেন আমরা তা জানতে চাই। কেন আমাদের মেয়েকে খুন করা হলো, তার মোটিভ জানতে চাই।

মিতুর মা শাহেদা মোশাররফ বলেন, মিতুর ছেলে-মেয়ে এখন স্কুলে যাচ্ছে। মিতুর ছেলে মাহির ও মেয়ে তাপুর বাবুল আক্তারের সঙ্গে বড় মগবাজার ভাড়া বাসায় থাকেন। সেখানে বাবুল আক্তারের বাবা ও মা থাকে। মিতুর ফোন সচল প্রসঙ্গে মিতুর মা জানান, তার ফোন সচল রয়েছে। ফোন করলে এক পুরুষ কণ্ঠ জানায় সে সিএনজি চালক। সে ঢাকার হাতিরঝিলে থাকে। তারা ফোন সচলের বিষয়ে তদন্ত কর্মকর্তার কাছে জানতে চেয়েছেন।বাবুল আক্তার খুনি হলে তার শাস্তি হোক: মিতুর মা

বাবা মোশাররফ হোসেন বলেন, তদন্তে আরো সময় লাগুক, কিন্তু আসল ঘটনা বের হয়ে আসুক। কারণ বাদী ও তদন্ত কর্মকর্তা বলতে পারবে আমার মেয়েকে কে খুন করেছে? যদি তার পরকীয়ার ব্যাপার ও থাকে, সেটারও তদন্ত হোক।

মিতুর বাবা আরো বলেন, তিনি চেয়েছিলেন বাবুল আক্তার চাকুরিতে থাকুক। সে চাকুরিতে থেকে তার স্ত্রী হত্যার রহস্য উদঘাটন করুক। বাবুল আক্তারের তাদের সঙ্গে চট্টগ্রামে আসা উচিত ছিল বলে জানান মোশাররফ হোসেন। বাদী হিসেবে তার দায়িত্ব ছিল তাদের সঙ্গে এসে তদন্ত কর্মকর্তার মুখোমুখি হওয়া। তবে জামাইকে সন্দেহ না করলেও তিনি জানান, তাদেরকে বর্তমানে বাবুল আক্তার সহযোগিতা করছে না।

তবে মেয়ের সঙ্গে স্বামীর দাম্পত্য বিরোধ কিংবা কোনো কলহের কথা জানতেন কিনা এর উত্তরে মিতুর মা বলেন, মিতু তাকে এসব বিষয়ে কখনো কিছু বলেনি।

মিতুর বাবা-মার কাছ থেকে কি বিষয়ে জানতে চাওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে মামলার তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান সাংবাদিকদের জানান, মামলার তদন্তের স্বার্থে বাবুল আক্তারের শ্বশুড়কে আগে জিজ্ঞাসা করেছি। বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা হয়েছে। জিজ্ঞাসাবাদে নতুন কি পেয়েছেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত নতুন ডাইমেনশনে যাচ্ছে।

মিতুর মোবাইলের সিম সচল প্রসঙ্গে এই কর্মকর্তা আরো বলেন, আইটি এক্সপার্ট দিয়ে বিষয়টি যাচাই করা হচ্ছে। মায়ের সঙ্গে কথা বলে মেয়ে সম্পর্কে বিভিন্ন তথ্য জানার বিষয়টিতে তিনি কতটুকু সন্তুষ্ট এ প্রশ্নের জবাবে কামরুজ্জামান আরো জানান, তিনি সন্তুষ্ট। কারণ নতুন কিছু তথ্য পেয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করে। তবে যাচাই-বাছাই করা হবে সেসব তথ্যগুলো।

পরকীয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কিনা এ প্রশ্নের জবাবে এই তদন্ত কর্মকর্তা জানান, পরকীয়ার বিষয়টি নিয়ে তারা মামলার শুরু থেকেই কাজ করছেন। বাবুল আক্তার ও মিতু দুজনেরই এ বিষয়টির সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তার সব বিষয়ের দিকেই নজর আছে বলে জানান তিনি। তবে বাবুল আক্তারকে তার শুশুড় মিতু হত্যাকাণ্ডের ব্যাপারে সন্দেহ করছেন কিনা তা কামরুজ্জামান জানাননি। তিনি বলেন, তদন্তের স্বার্থে তা এখনই বলতে পারবো না।

গত বছরের ২২ ডিসেম্বর সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেনকে মিতু হত্যা মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এর আগে গত ১৫ ডিসেম্বর বাবুল আক্তারও সিএমপিতে এসে তদন্তকারী কর্মকর্তার সঙ্গে দেখা করে মামলার বিষয়ে কথা বলে গেছেন।

প্রসঙ্গত, গত বছরের ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় নগরীর ও আর নিজাম রোডে দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন সদর দপ্তরে কর্মরত তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার নিজে বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

বাবুল খুনি হলে তার শাস্তি হোক: মিতুর মা

আপডেট টাইম : ১২:২৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭