ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

পুলিশ-র‌্যাবের ১৩২ সদস্যকে পদক প্রদান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭
  • ৪৬৪ বার

জঙ্গি দমনে হলি আর্টিজান ও শোলাকিয়া হামলায় আত্মোৎসর্গের স্বীকৃতিস্বরূপ চার পুলিশসহ সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য ১৩২ পুলিশ ও র‌্যাব কর্মকর্তাকে পদক দেয়া হয়েছে।

পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার রাজারবাগ পুলিশ লাইনে এসব পদক প্রদান করেন।

পুলিশ সদর দপ্তর জানায়, গত বছরের ১ জুলাই রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ঢাকা মহানগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার রবিউল করিম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহ উদ্দিন খান নিহত হন। এছাড়া কিশোরগঞ্জ জেলার শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের দিন সকালে জঙ্গি হামলায় কিশোরগঞ্জ জেলা পুলিশের কনস্টেবল জহিরুল ইসলাম ও কনস্টেবল আনসারুল হক নিহত হন। জঙ্গি দমনে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজ এবং আত্মোৎসর্গের স্বীকৃতিস্বরূপ এই চার পুলিশ সদস্যকে মরণোত্তর বিপিএম পদক দেয়া হয়।

সূত্র জানায়, এ বছর সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ২৬ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ৪১ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেয়া হয়েছে।

এছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য ২৪ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) এবং ৪১ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) দেয়া হয়।

পদকপ্রাপ্তদের মধ্যে, অতিরিক্ত আইজিপি র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মো. আনোয়ার লতিফ খানও রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

পুলিশ-র‌্যাবের ১৩২ সদস্যকে পদক প্রদান

আপডেট টাইম : ০১:০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭