ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭
  • ৩৮৮ বার

জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, উন্নয়নের সব ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। টেকনোলজির যুগে মিডিয়া এখন খুব শক্তিশালী হয়েছে। মিডিয়ার কারণে ঘরে বসেই আমরা আজ পৃথিবীর সবকিছু দেখতে ও জানতে পাচ্ছি।

তিনি আরো বলেন, ইন্টারনেট যারা ব্যবহার করতে পারে না তারা টেকনোলজি যুগে সব কিছু থেকে পিছিয়ে রয়েছে। তিনি এখন থেকে রাজনীতিতে টেকনোলজি ব্যবহারের আহ্বান জানান।

আজ শনিবার বিকালে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী ও গুনী জনদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ত্রিশাল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। এ সময় ত্রিশালের কৃতী সন্তান সিনিয়র সচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিবদের সংবর্ধনা দেওয়া হয়।

বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে আয়োজিত সুবর্ণ জয়ন্তীতে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা একটি উৎসবে পরিণত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামানের সভাপতিত্বে সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ গৌরীপুর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্বা নাজিম উদ্দিন আহমেদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মোহীত উল আলম, ভূমি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মেজবাহ উল আলম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় ও কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের অতিরিক্ত সচিব মহা-পরিদর্শক সৈয়দ আহমেদ, দুর্নীতি দমন কমিশনের অতিরিক্ত সচিব মহা-পরিচালক ড. সামছুল আরেফীন, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আতাউর রহমান সেলিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব (জেনারেল ম্যানেজার বি ই জেড এ) মোস্তাক আহমেদ, বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রকৌশলী হারুন অর রশিদ, মৎস্য গবেষণা ইনস্টিউটের সাবেক মহা-পরিচালক ও আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব ড.আব্দুল মজিদ, আসাদুজ্জামান নূর, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এড.জহিরুল হক খোকা, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামূল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন, কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান পিপিএম, শিল্পপতি এম এ ছাত্তার, মৎস্য অধিদপ্তরর প্রকল্প পরিচালক আবাদুর রাজ্জাক, বিমান বাহিনীর উইং কমান্ডার মাইন উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের যুগ্ম সচিব আব্দুল মতিন, ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক মেজর অব. আসাদুল হক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

আপডেট টাইম : ০১:০৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭