ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

দলীয় লোক দিয়ে ইসি হলে জনগণ মানবে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭
  • ৩৮২ বার

দলীয় লোক দিয়ে নির্বাচন কমিশন (ইসি) গঠন করলে জনগণ তা মানবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, ‘নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে।’

শনিবার রাতে জিয়া পরিষদের প্রতিনিধি সম্মেলন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় খালেদা জিয়া এ কথা বলেন। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

খালেদা জিয়া বলেন, ‘রাষ্ট্রপতি সরকারি দলের ইচ্ছা অনুযায়ী ইসি গঠন করলে তা দেশ-বিদেশে আস্থা অর্জনে ব্যর্থ হবে।’ তিনি আরো বলেন, ‘রাষ্ট্রপতি কোনো দলের নন। তিনি দেশের রাষ্ট্রপতি। তিনি সবার কাছে সমান- এটা হওয়া উচিত। কাজেই তিনি এমন সব ব্যক্তিদের দিয়ে সার্চ কমিটি বা নির্বাচন কমিশনটা গঠন করবেন যেখানে সবাই যেন বুঝতে পারে রাষ্ট্রপতি সত্যিকারের একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করেন।’

খালেদা জিয়া অভিযোগ করেন, দুর্নীতি বর্তমানে চরম অবস্থায় পৌঁছে গেছে, ফলে কোনো প্রতিষ্ঠানই নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না। ব্যাংকগুলোকে দেউলিয়া করার মাধ্যমে দেশের আর্থিক খাতকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

খালেদা জিয়া বলেন, ‘দুর্নীতির চরম পর্যায়ে দেশ চলে গিয়েছে। গণতন্ত্রহীন অবস্থায় দেশ কখনো থাকতে পারে না। তাই আমাদের লক্ষ্যই হলো এ দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এবং নিরপেক্ষ নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। শুধু নিরপেক্ষ নির্বাচন কমিশন দিয়ে নিরপেক্ষ নির্বাচন হবে না। কারণ সরকার যদি ওই অবস্থায় থাকে তাহলে কিন্তু নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা থাকবে না।’

সম্মেলনে আগত কমিটির সদস্যদের বিএনপির প্রস্তাবিত নির্বাচন কমিশন গঠনের প্রস্তাবগুলো নিজ নিজ এলাকায় ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান খালেদা জিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

দলীয় লোক দিয়ে ইসি হলে জনগণ মানবে না

আপডেট টাইম : ১২:৫৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭