ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুই বিভাগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭
  • ৩৯৪ বার

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব পালনকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজকে দুই ভাগে বিভক্ত করেছে সরকার। এতে জননিরাপত্তা বিভাগ এবং সুরক্ষা বিভাগ নামে দুটি আলাদা বিভাগ করার আদেশ জারি হয়েছে।

সপ্তাহের শেষ কার্যদিবসে মন্ত্রিপরিষদ বিভাগ বৃহস্পতিবার এই আদেশ জারি করেছে। এই আদেশ অনুযায়ী আইনশৃঙ্খা বাহিনীর পরিচালনা ও তদারকির দায়িত্ব থাকবে জননিরাপত্তা বিভাগের হাতে। আর সুরক্ষা সেবা বিভাগ দেখবে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, কারা অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তরের কাজ। দুই বিভাগেই একজন করে সচিব দায়িত্ব পালন করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্ত দিয়েছেন বলে মন্ত্রিপরিষদ বিভাগের ওই আদেশে উল্লেখ করা হয়েছে।

জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন ও পরিকল্পনা) মহিবুল হক বলেন, ‘মন্ত্রণালয়ের কাজের গতি বাড়াতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন দুই বিভাগ সৃষ্টির ফলে কাজের গতি যেমন বাড়বে, তেমনি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।’

এর আগে গত বছরের ৩০ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়কে ভেঙে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ভাগ করে সরকার।

একইভাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণায়ের অধনে আলাদা দুটি বিভাগ করার বিষয়েও সরকারের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুই বিভাগ

আপডেট টাইম : ১২:৩০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭