ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ভুয়া মুক্তিযোদ্ধাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে : মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩২:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭
  • ৪০৩ বার

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে, ভুয়া মুক্তিযোদ্ধাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। ভুয়া মুক্তিযোদ্ধা বানানোর জন্য যারা মিথ্যা সাক্ষ্য দেবেন, সেই মুক্তিযোদ্ধাদের ভাতা এক বছর থেকে তিন বছর পর্যন্ত বন্ধ থাকবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি এতিমখানার তিনতলা হলের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, প্রতি শনিবার

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম চলবে। পাঁচ সপ্তাহ ধরে যাচাই-বাছাই কার্যক্রম চলবে। যাতে কোনো অসত্য তথ্য দেওয়া না হয়, এ জন্য শাস্তির বিধান রাখা হয়েছে। ভুয়া মুক্তিযোদ্ধা বানানোর জন্য যাঁরা মিথ্যা সাক্ষ্য দেবেন, তাদের ভাতা এক বছর থেকে তিন বছর বন্ধ থাকবে। আইন মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। জেলা প্রশাসনের মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা পাওয়ার পর আইনানুগভাবে তাঁদের সম্পদ সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হবে।

তিনি বলেন, মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হতে কোনো কাগজপত্র লাগবে না। যদি সহযোদ্ধারা সাক্ষ্য দেন এবং বলেন তিনি ট্রেনিং নিয়েছেন এবং যুদ্ধ করেছেন, তাহলে এটাই যথেষ্ট। মুক্তিযুদ্ধ বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। কেউ একা একা যুদ্ধ করেননি।

তিনি আরও বলেন, যে নীতিমালা তৈরি করা হয়েছে, তা অনুসরণ করে যাচাই-বাছাই হলে ভুয়া মুক্তিযোদ্ধা আসার কোনো সুযোগ নেই। তারপরও যদি কোথাও বরখেলাপ হয়, তাহলে সেটা বাতিল করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

ভুয়া মুক্তিযোদ্ধাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে : মন্ত্রী

আপডেট টাইম : ১১:৩২:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭