ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

তুষার সিক্ত পরিবেশে পলকের সেলফিতে হাস্যজ্জ্বল বঙ্গবন্ধুর দুই কন্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০১৭
  • ৪৮৪ বার

সুইজারল্যান্ডের কর্মসূচি শেষে দেশে ফেরার পথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সেলফিতে একই ফ্রেমবন্দী হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।

বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে সুইজারল্যান্ডের ডাভোসে অবস্থান করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে তোলা সেলফি

নিজ ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন এই প্রতিমন্ত্রী।

পোস্টের ক্যাপশন হিসেবে লিখেছেন, ডব্লিউইএফের(ওয়াল্ড ইকোনমিক ফোরাম-২০১৭) বার্ষিক সভার সফল সমাপ্তির পর ডাভোস থেকে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর যাত্রার পথে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে কিছু স্মরণীয় মুহূর্ত।

ছবিতে দুই বোনকে হাস্যজ্জ্বল ভঙ্গিতে তুষার সিক্ত পরিবেশ উপভোগ করতে দেখা যায়। সুইজারল্যান্ডের পূর্বাঞ্চলীয় আল্পস অঞ্চলে গ্রাউবান্ডেনে পার্বত্য রিসোর্ট ডাভোসে ১৭ জানুয়ারি চার দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘প্রতিবেদনশীল এবং দায়িত্বশীল নেতৃত্ব’।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে ৫ দিনের সরকারি সফরে সোমবার রাতে সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

তুষার সিক্ত পরিবেশে পলকের সেলফিতে হাস্যজ্জ্বল বঙ্গবন্ধুর দুই কন্যা

আপডেট টাইম : ১১:২৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০১৭