উৎপল দাস :রাত যত বাড়ে, রাজধানী ঢাকার চিত্রপট ততই বদলাতে শুরু করে। ল্যাম্পপোস্টের আলো যত ঝাপসা হতে শুরু করে, বেপোরোয়া গাড়ির গতি তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে। দিনের আলোয় যেখানে ঘন্টায় ২০ কিলোমিটার গতিতে গাড়ি চালানো দায়, রাতে সেখানে ১০০ কিমি গতিতে গাড়ি চলে।
এমনি এক বেপোরোয়া গাড়ির ধাক্কায় সোমবার রাতে পান্থপথে ঘটে গেল একটি দুর্ঘটনা। দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোর প্রধান ফটোগ্রাফার মোটরসাইকেল আরোহী জিয়াউল হককে পেছন ধাক্কা দিয়ে পালিয়ে যায় একটি বেপোরোয়া গতির প্রাইভেটকার।
বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন জিয়া। তার অস্ত্রোপাচার সফল হয়েছে এবং লাইফ সাপোর্ট সরিয়ে নেয়া হলেও আগামী ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
এইতো গেলো, একজন গণমাধ্যম কর্মীর কথা। এমন বেপোরোয়া গাড়ির চাপায় বা ধাক্কায় প্রতিরাতেই কেউ না কেউ আহত বা নিহত হচ্ছেন। এক্ষেত্রে প্রশাসন নির্বিকার। শুধু বেপোরোয়া গাড়ি নয়, রাতের ঢাকার আরেক আতংকের নাম ট্রাক। বেপোরোয়া গতিতে ঢাকার বাইরে থেকে আসা মালবাহী ট্রাকগুলোর অনেক ড্রাইভারই মাতাল অবস্থায় গাড়ি চালায়। ফলে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা না।
বিষয়ে পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা পূর্বপশ্চিমকে মুঠোফোনে বলেন, সিসিটিভির আওতায় আমরা অপরাধ কমিয়ে আনতে পেরেছি। বেপোরোয়া গাড়ির ক্ষেত্রেও কয়েকদিনের মধ্যেই এ্যাকশন দেখতে পাবেন।
Reporter Name 






















