ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

জনপ্রতিনিধিদের সম্মানী বেড়ে দ্বিগুণ হলো

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০১৭
  • ৪১৮ বার

সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা বৃদ্ধি করেছে সরকার। ১ জুলাই থেকে এই বর্ধিত সুবিধা কার্যকর হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে মঙ্গলবার এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সিটি কর্পোরেশনের মেয়রদের মাসিক সম্মানী ৪৪ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৮৫ হাজার করা হয়েছে। কাউন্সিলরদের সম্মানী ১৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩৫ হাজার টাকা করা হয়েছে। এছাড়া জেলা পরিষদের চেয়ারম্যানের মাসিক সম্মানী ৫৪ হাজার টাকা ও আপ্যায়ন ভাতা ৫ হাজার টাকা করা হয়েছে। আর সদস্যদের মাসিক সম্মানী ভাতা করা হয়েছে ৩৫ হাজার টাকা।
সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ‘ক’ শ্রেণীর পৌরসভার মেয়র ৩৮ হাজার টাকা ও কাউন্সিলর ৮ হাজার টাকা মাসিক সম্মানী পাবেন। ‘খ’ শ্রেণীর পৌরসভার মেয়র ২৮ হাজার টাকা ও কাউন্সিলর ৭ হাজার টাকা পাবেন এবং ‘গ’ শ্রেণীর পৌরসভার মেয়র ২৪ হাজার টাকা ও কাউন্সিলর ৬ হাজার টাকা মাসিক সম্মানী পাবেন।
আগে ‘ক’ শ্রেণীর পৌরসভার মেয়রদের সম্মানী ২০ হাজার, ‘খ’ শ্রেণীর পৌরসভার মেয়রদের ১৫ হাজার এবং ‘গ’ শ্রেণীর মেয়রদের সম্মানী ১২ হাজার টাকা ছিল।
এ ছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মাসিক সম্মানী ৪০ হাজার টাকা ও ভাইস চেয়ারম্যান ২৭ হাজার টাকা সম্মানী পাবেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরকারি অংশ ৩ হাজার ৬০০ টাকা ও ইউপি অংশ ৪ হাজার ৪০০ টাকাসহ মোট ৮ হাজার টাকা; সদস্যরা সরকারি অংশ ২ হাজার ৩৭৫ টাকা ও ইউপি অংশ ২ হাজার ৬২৫ টাকাসহ মোট ৫ হাজার টাকা মাসিক সম্মানী পাবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

জনপ্রতিনিধিদের সম্মানী বেড়ে দ্বিগুণ হলো

আপডেট টাইম : ১২:৫২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০১৭