ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

না ফেরার দেশে চলে গেলেন ‘হাওরভূমি পুত্র’ ড. নিয়াজ পাশা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০১৭
  • ৪৬২ বার

ব্রেইন স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্ত ও বাকশক্তিহীন হয়ে ১৫ দিন চিকিৎসাধীন থেকে অবশেষে না ফেরার দেশেই চলে গেলেন কৃষি প্রকৌশলী, বিশিষ্ট কৃষি সাংবাদিক ও লেখক ‘হাওরভূমি পুত্র’ ড. নিয়াজউদ্দিন পাশা (নিয়াজ পাশা)।

সোমবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’তে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নানিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

নিয়াজ পাশার স্ত্রী ফারজানা আশা বহুমাত্রিক.কম-কে এ খবর নিশ্চিত করে জানিয়েছেন, সকাল ৯টার দিকে তাঁর কর্মস্থল ফার্মেগেটের সার্ক এগ্রিকালচার সেন্টার, ঢাকায় নেওয়া হবে। সেখানে ৯টার পর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল চত্বরে নিয়াজ উদ্দিন পাশার প্রথম নামাযে জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনায় নিয়ে যাওয়া হবে।

তিনি জানান, ইটনার লাইমপাশা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে নিয়াজ পাশাকে।

গত বছরের ২৫ ডিসেম্বর রোববার ব্রেইন স্ট্রোক হওয়ার পর সংকটাপন্ন অবস্থায় কৃষিবিদ ড. নিয়াজউদ্দিন পাশাকে প্রথমে বারডেম ও পরে ধানমন্ডির একটি ক্লিনিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে বুধবার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

ব্রেইন স্ট্রোক হওয়ার পর থেকে কোনো কথা বলতে পারেননি বিশিষ্ট এই কৃষিবিদ। তাঁর শরীরের বাম পাশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে।

শিক্ষাজীবন থেকেই কৃষি সাংবাদিকতার সাথে ‍যুক্ত নিয়াজ পাশা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) ছিলেন।

সার্ক এগ্রিকালচার সেন্টার, ঢাকায় কর্মরত থেকেও দেশের কৃষকদের স্বার্থ ও কৃষি ব্যবস্থার উন্নয়নে মূলধারার গণমাধ্যমে দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে লিখে গেছেন ড. পাশা। হাওর অঞ্চলের জন্য অন্তঃপ্রাণ এই কৃষিবিদ ব্যক্তিগতভাবে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্নেহভাজন ছিলেন।

‘হাওর ভূমিপুত্র’ হিসেবে নিজের পরিচয় দিতে স্বাচ্ছন্দবোধ করা নিয়াজ পাশা অনগ্রসর হাওর অঞ্চলের উন্নয়নে নিয়মিত লেখালেখির পাশাপাশি সরকারের উচ্চপর্যাায়ে বিভিন্ন দাবি জানিয়েছেন। বেশ কয়েক বছর ধরে নানা শারীরিক জটিলতার মাঝেও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি হাওর ও কৃষি বিষয়ক নানা ইস্যুতে অব্যাহতভাবে লিখে গেছেন তিনি।

লাইফ সাপোর্টে কৃষিবিদ নিয়াজ পাশা, দোয়া কামনা

সংকটাপন্ন কৃষিবিদ নিয়াজ পাশাকে বাঁচাতে এগিয়ে আসুন

রাষ্ট্রপতির সহায়তা চান কৃষিবিদ নিয়াজ পাশার স্ত্রী

ব্রেইন স্ট্রোকে সংকটাপন্ন ড. নিয়াজ পাশা, কৃষিবিদদের উদ্বেগ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

না ফেরার দেশে চলে গেলেন ‘হাওরভূমি পুত্র’ ড. নিয়াজ পাশা

আপডেট টাইম : ০৮:৫৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০১৭