ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার দাবি বদরুদ্দোজা চৌধুরীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০১৭
  • ৪২৫ বার

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

শুক্রবার বিকালে দলের কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে ডা. সাইফুল ইসলামের নেতৃত্বে শতাধিক লোকের বিকল্পধারায় যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ দাবি জানান তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী, কেন্দ্রীয় নেতা আবদুর রউফ মান্নান, মাহবুব আলী, অ্যাডভোকেট শাহ আহাম্মেদ বাদল, বেগ মাহতাব, ওয়াসিমুল ইসলাম, ভূদেব চক্রবর্তী, মাহফুজুর রহমান, শিপ্রা রহিম, আমিনুল ইসলাম বুলু, ড. নোমান প্রমুুখ।

বি. চৌধুরী বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত আমাদের ১ কোটি লোককে আশ্রয় দিয়েছিল। তাই আমাদেরও উচিত মিয়ানমারে নৃশংসতার শিকার রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দেওয়া। তিনি এ বিষয়ে অবিলম্বে জাতি সংঘের নিরপেক্ষ তদন্ত দাবি করে বলেন, রোহিঙ্গাদের সাহায্যের জন্য জাতিসংঘকে অবিলম্বে তহবিল গঠন করতে হবে।

সাবেক এই রাষ্ট্রপতি গাইবান্ধার সুন্দরগঞ্জে সরকারদলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যাকােণ্ডর নিন্দা জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বি. চৌধুরী গুলশানের ডিসিসি মার্কেটের অগ্নিকােণ্ডর ঘটনার সুষ্ঠু তদন্ত করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার দাবি বদরুদ্দোজা চৌধুরীর

আপডেট টাইম : ১১:৩৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০১৭