ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ ‘আন্তালিয়া লিডার্স সামিটে’ প্রধানমন্ত্রী সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. পারভেজ ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে : ছাত্রদল সেক্রেটারি তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের হাসিনাকে হিটলারের সঙ্গে তুলনা করে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীর কাছে ভোট চাইলেন মিস ইউনিভার্স বাংলাদেশের মাহি ইরানে হামলা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ফের ইসরায়েলের সেনাপ্রধানের বিরোধ প্রকাশ্যে

কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ২৪ বার

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে (কপ৩১) বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় তিনি প্যাভিলিয়নে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্যোগের উপস্থাপনাও পর্যবেক্ষণ করেন।

বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকাল ৪টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী কপ৩১ সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রীকে প্যাভিলিয়নে অভ্যর্থনা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণসহ পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রদর্শনী পর্যবেক্ষণ করেন।

প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে কর্মরত কর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছে প্যাভিলিয়নের কার্যক্রম, প্রদর্শিত পণ্য এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জলবায়ুবিষয়ক উদ্যোগ তুলে ধরার বিভিন্ন দিক সম্পর্কে জানতে চান।

উল্লেখ্য, এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা প্যাভিলিয়নের কার্যক্রম ও প্রদর্শনীর বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

সূত্র: বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ

কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:১৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬