ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

গ্রামকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে আনা হচ্ছে: এলজিআরডি মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০১৭
  • ৩২৩ বার

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকার শহর ও গ্রামের ফারাক ঘোচাতে গ্রামকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসছে। শহরের সব সুবিধা গ্রামে পৌঁছে দিতে সরকার ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুরে কবি জসীম উদ্দীন হলে দুঃস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় ফরিদপুরের নদ-নদী ও খাল পুনরুদ্ধার এবং খননের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। ইতিমধ্যে এ লক্ষ্যে কুমার নদ খননের জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। শিগগির এ কাজ শুরু হবে। এর পরপরই ফরিদপুরের সব খাল পুনরুদ্ধার করে খনন করা হবে। তিনি বলেন, এ কাজ সম্পন্ন হলে কৃষিক্ষেত্রে ফরিদপুর বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে।

অনুষ্ঠানে মন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে ফরিদপুর সদর উপজেলার তিন হাজার দুঃস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন।

ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রশীদ, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, আওয়ামী লীগ নেতা মাইনুদ্দীন আহমেদ মানু, আব্দুর রাজ্জাক মোল্লা, মনিরুজ্জামান মনির প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

গ্রামকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে আনা হচ্ছে: এলজিআরডি মন্ত্রী

আপডেট টাইম : ০৭:১৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০১৭