ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

প্রধানমন্ত্রী একজন শিক্ষানুরাগী মা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০১৭
  • ৪৪১ বার

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন শিক্ষানুরাগী মা। তারই কারণে বছরের প্রথম দিনে নতুন বই বিতরণ এখন দেশের কোমলমতি শিক্ষার্থীদের কাছে উৎসবে পরিনত হয়েছে। এদিন তারা নতুন পোশাক পড়ে সেজেগুজে দল বেঁধে স্কুলে বই নিতে আসছে। তিনি আরো বলেন, নারী শিক্ষার প্রসার হলে সমাজ থেকে কুসংস্কার ও বাল্য বিবাহ দূর হবে।
রোববার সকালে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়, ফরাজীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মতলবগঞ্জ জে বি উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেয়ার সময় এসব কথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, শিক্ষিত মায়ের সন্তানেরাই সুশিক্ষা লাভ করতে পারে। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও সামাজিক বিশৃংখলা প্রতিরোধে শিক্ষক, অবিভাবকসহ সকল শ্রেণী পেশার সমন্বয়ে সচেতনতা তৈরি করতে হবে।
মায়া চৌধুরী বলেন, নতুন বইতে মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন ঘটানো হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে নতুন বইতে চাপ্টার সংযোজন করা হয়েছে।
শিক্ষার হার শতভাগে উন্নীত করতে সকল ছেলেমেয়েকে স্কুলে পাঠানোর জন্য তিনি অবিভাবকদের প্রতি আহ্বান জানান। এসময় তিনি বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কঠোর হতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়েদের শিক্ষার দায়িত্ব নিয়েছেন উল্লেখ করে মায়া চৌধুরী বলেন, শিক্ষিত মায়ের সন্তানেরাই সুশিক্ষা লাভ করতে পারে।
মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু, আওয়ামী লীগ সেক্রেটারি এম এ কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন মাষ্টার, মোহনপুর ইউনিয়ন চেয়ারম্যান শামসুল হক চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

প্রধানমন্ত্রী একজন শিক্ষানুরাগী মা

আপডেট টাইম : ১২:২২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০১৭