ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে যত কৌশল বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি ভারতের সঙ্গে গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, হবিগঞ্জের ডিসিকে বদলী এনআইডি কার্ড থাকলেই তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ নির্ধারণ করলো সরকার সংসদে শব্দচয়ন ও আচরণ নিয়ে স্পিকারের সতর্কবার্তা এসপি জাহাংগীরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা ‘‌..স্যার, ডিসেম্বরে জীবন-মরণ বাজি, জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’ এক কিশোরীর বিয়ের অনুষ্ঠানে রান্না হয়েছিল ৬ ডেক খাবার, অন্যটির অভিভাবক উধাও চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান কৃষিঋণ বিতরণে ২৭ শতাংশ প্রবৃদ্ধি, খেলাপি কমেছে ৫ শতাংশ

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে রুম ভাড়া, কঠোর আইনি ব্যবস্থা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ৬৮ বার

কক্সবাজারের আবাসিক হোটেলগুলোতে পরিচয় ও বয়স যাচাই ছাড়া অপ্রাপ্তবয়স্কদের কক্ষ ভাড়া দেওয়ার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সংরক্ষিত নারী সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না। এ ধরনের ঘটনায় হোটেল মালিক বা ব্যবস্থাপকের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত নিরাপদ পর্যটনবিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। এতে হোটেল-মোটেল-রেস্তোরাঁর মালিক, পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী, সরকারি দপ্তরের প্রতিনিধি ও অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

শামীম আরা স্বপ্না বলেন, কক্সবাজারের বিভিন্ন আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের কথিত প্রেমিকদের সঙ্গে অবস্থান করতে দেওয়ার অভিযোগ ও ঘটনা উদ্বেগজনক। উপযুক্ত বয়স না হওয়া সত্ত্বেও পরিচয় ও বয়স যথাযথভাবে যাচাই না করে তাদের কক্ষ ভাড়া দেওয়া অনুচিত। এ ধরনের অনিয়ম থেকে অপ্রীতিকর ঘটনা, এমনকি প্রাণহানি বা আত্মহত্যার মতো মর্মান্তিক পরিস্থিতিও তৈরি হতে পারে।

তিনি বলেন, কক্সবাজার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। এর সুনাম ও পর্যটকদের নিরাপত্তা রক্ষায় হোটেল ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অভিভাবকের সঙ্গে আসা পর্যটকদের ক্ষেত্রে নিয়ম মেনে থাকার ব্যবস্থা করা গেলেও অপ্রাপ্তবয়স্কদের পরিচয় ও বয়স যাচাই ছাড়া হোটেলে থাকার সুযোগ দেওয়া উচিত নয়।

সভায় অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তার প্রসঙ্গে কুমিল্লার স্কুলছাত্রী তাজমিন হত্যার ঘটনাও আলোচনায় আসে। গত ৮ অক্টোবর সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধারের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ডের আগে ১৩ বছর বয়সী ওই শিক্ষার্থী কক্সবাজারের একটি হোটেলে তার কথিত প্রেমিক রাজুর সঙ্গে অবস্থান করেছিলেন। হোটেলের নিবন্ধন খাতায় তার বয়স ১৮ বছর লেখা হয়েছিল বলে জানা যায়। প্রকৃত বয়সের সঙ্গে নিবন্ধিত বয়সের এই অসংগতি অতিথিদের পরিচয় ও বয়স যাচাইয়ের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে।

মতবিনিময় সভায় কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান বলেন, কুমিল্লার ওই ঘটনার পর কক্সবাজারের নামও আলোচনায় এসেছে। এতে পর্যটনকেন্দ্র হিসেবে জেলার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পর্যটনশিল্পের স্বার্থে নেতিবাচক প্রচারণা ও অপতৎপরতা মোকাবিলার পাশাপাশি কক্সবাজারের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন, কোনো বিচ্ছিন্ন ঘটনা যেন পুরো পর্যটন এলাকার সুনাম ক্ষুণ্ন না করে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হোটেল-মোটেল ব্যবসায়ীদের নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা করা জরুরি।

সভায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে আলোচনার পাশাপাশি সাম্প্রতিক কয়েকটি দুর্ঘটনার বিষয়ও উঠে আসে। গত ১৭ অক্টোবর মেরিন ড্রাইভের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের প্রাণহানি ঘটে। এর কয়েক দিন পর, ২১ অক্টোবর হিমছড়ি সৈকতে গোসলে নেমে পাঁচ পর্যটকের মৃত্যু হয়। এসব ঘটনায় হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা এবং সমুদ্রসৈকতে দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা আরও সামনে এসেছে।

পর্যটন মৌসুমে কক্সবাজারে নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা প্রশাসন ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। হোটেলে অতিথির পরিচয় যাচাই, অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষা, অগ্নিনিরাপত্তা এবং সমুদ্রসৈকতে দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর নজরদারির ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

জেলা প্রশাসনের আয়োজিত সভায় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন। সভায় নিরাপদ পর্যটন নিশ্চিত করা এবং পর্যটকদের জন্য নিরাপদ পরিবেশ তৈরির পাশাপাশি কক্সবাজারের পর্যটনশিল্পের সুনাম অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে যত কৌশল

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে রুম ভাড়া, কঠোর আইনি ব্যবস্থা

আপডেট টাইম : ১১:৫১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬