ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাবনায় আমনের বাম্পার ফলন, ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়াতে বললেন সেনাপ্রধান বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী কোন ধাপে কত ইউনিয়নে ভোট, জানাল ইসি যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতার স্বীকৃতি পেল বাংলাদেশ থমথমে গোপালগঞ্জ: অরাজকতার নেপথ্য সমীকরণ, প্রশাসনিক রদবদল ও রাজনৈতিক দায়বদ্ধতা ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের তথ্য সংগ্রহ করছে ছাত্রদল পারমাণবিক বোমা তৈরির কতটা কাছাকাছি ইরান

৩১ অক্টোবর জামায়াতের লংমার্চ, প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৬৮ বার

আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা, যশোর, ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ায় লংমার্চ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা করেছে দলটি।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এবং লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার।

সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেনসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সেক্রেটারি সেলিম উদ্দিন সভায় অংশ নেন।

সভায় ৩১ অক্টোবরের লংমার্চের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। বিভিন্ন বিভাগ ও দায়িত্বশীলদের প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন মিয়া গোলাম পরওয়ার এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।

দলটির পক্ষ থেকে জানানো হয়, ৩১ অক্টোবর সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় মাওয়া সড়ক দিয়ে পদ্মা সেতু পার হয়ে প্রায় এক হাজার যানবাহনের বহর নিয়ে কর্মসূচি শুরু হবে। বহরটি শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুরের ভাঙ্গা, গোপালগঞ্জ, বাগেরহাটের ফকিরহাট ও রূপসা সেতু হয়ে খুলনায় পৌঁছাবে। পরে যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ায় গিয়ে লংমার্চের সমাপনী সমাবেশে যোগ দেবে।

নির্ধারিত সূচি অনুযায়ী, শরীয়তপুরের জাজিরার নাওডোবা থেকে সকাল ৯টায়, বাগেরহাটের ফকিরহাটের খাটখালি থেকে, খুলনা শহরের বাবরি চত্বর থেকে দুপুর সাড়ে ১২টায়, ফুলতলার স্বাধীনতা চত্বর থেকে বেলা ২টায়, যশোরের মুরলী থেকে বিকেল সাড়ে ৩টায় এবং ঝিনাইদহ বাস টার্মিনাল থেকে বিকেল ৫টায় লংমার্চের বহর যাত্রা করবে।

সবশেষে রাত সাড়ে ৮টায় কুষ্টিয়া জেলা স্কুল মাঠে সমাপনী সমাবেশে যোগ দেবে লংমার্চের বহর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৩১ অক্টোবর জামায়াতের লংমার্চ, প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০১:৪৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬