ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যে ৪ অভ্যাসে নষ্ট হতে পারে স্মার্টফোনের টাইপ-সি চার্জিং পোর্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৮৫ বার

স্মার্টফোন চার্জ করা থেকে শুরু করে কম্পিউটারে তথ্য আদান-প্রদান—বিভিন্ন কাজে ব্যবহৃত হয় ইউএসবি টাইপ-সি পোর্ট। বর্তমানে অধিকাংশ স্মার্টফোনেই এই পোর্ট দেখা যায়। তবে অসাবধানতাবশত কিছু অভ্যাসের কারণে পোর্টের ভেতরের সংযোগকারী অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে ফোনে চার্জ হতে দেরি হওয়া, বারবার চার্জিং সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া কিংবা কেবল ঠিকমতো না বসার মতো সমস্যা দেখা দেয়।

কোন চারটি অভ্যাসে টাইপ-সি পোর্ট ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বাড়ে, জেনে নিন

১. জোর করে চার্জিং কেবল ঢোকানো

ইউএসবি টাইপ-সি কেবল দুই দিক থেকেই ফোনে লাগানো যায়। তারপরও কেবল সহজে পোর্টে না ঢুকলে জোর করে প্রবেশ করানোর চেষ্টা করবেন না। অতিরিক্ত চাপ দিলে পোর্টের ভেতরের সংযোগকারী অংশ কিংবা কেবলের কানেক্টর ক্ষতিগ্রস্ত হতে পারে।

এমন পরিস্থিতিতে কেবলটি খুলে সঠিকভাবে মিলিয়ে আবার লাগান। তাতেও কাজ না হলে অন্য একটি উপযুক্ত কেবল দিয়ে পরীক্ষা করুন। সমস্যা থেকে গেলে পোর্ট পরীক্ষা করিয়ে নিন।

২. পোর্টে ধুলা-ময়লা জমতে দেওয়া

ফোন পকেটে বা ব্যাগে রাখার সময় ধুলার কণা ও কাপড়ের আঁশ চার্জিং পোর্টে ঢুকে জমতে পারে। এতে কেবল পুরোপুরি না বসা, সংযোগ দুর্বল হওয়া কিংবা চার্জিং বারবার বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

তাই ফোনের পোর্ট পরিষ্কার রাখুন। তবে পরিষ্কার করার জন্য পিন, সুচ বা অন্য কোনো ধারালো ধাতব বস্তু ব্যবহার করবেন না। এতে ভেতরের সংযোগকারী অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। পোর্টে ময়লা জমে শক্ত হয়ে থাকলে প্রশিক্ষিত প্রযুক্তিবিদের সাহায্য নিন।

৩. চার্জে বসিয়ে ফোন নাড়াচাড়া করা

ফোন চার্জে থাকা অবস্থায় ব্যবহার করলেই পোর্ট নষ্ট হয়ে যায়, এমন নয়। তবে এ সময় বারবার ফোন ঘোরানো, কেবল টেনে ধরা কিংবা কানেক্টরের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করলে পোর্ট ও কেবলের সংযোগস্থল ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিশেষ করে কেবল বাঁকিয়ে রাখা বা ফোনের ওজন দিয়ে চাপা দিলে ঝুঁকি বাড়ে। তাই চার্জ দেওয়ার সময় কেবল এমনভাবে রাখুন, যাতে সেটিতে টান না পড়ে এবং কানেক্টরের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না হয়

৪. পোর্ট ভেজা অবস্থায় চার্জার লাগানো

বৃষ্টির পানি, ঘাম কিংবা অন্য কোনো তরলের কারণে ফোনের চার্জিং পোর্ট ভিজে যেতে পারে। এমন অবস্থায় চার্জার লাগালে শর্ট সার্কিট, ক্ষয় কিংবা পোর্ট স্থায়ীভাবে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।

ফোনে আর্দ্রতা শনাক্ত করার সতর্কবার্তা এলে তা উপেক্ষা করবেন না। চার্জার খুলে রাখুন এবং প্রস্তুতকারকের নির্দেশনা অনুযায়ী পোর্ট শুকাতে দিন। এ সময় হেয়ার ড্রায়ারের গরম বাতাস ব্যবহার করা, পোর্টের ভেতরে তুলা বা অন্য কোনো বস্তু ঢোকানো কিংবা জোর করে চার্জ দেওয়ার চেষ্টা থেকে বিরত থাকুন।

পোর্ট শুকানোর পরও সতর্কবার্তা থাকলে অনুমোদিত সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।

চার্জিং পোর্ট ভালো রাখতে যা করবেন

স্মার্টফোনের ইউএসবি টাইপ-সি পোর্ট দীর্ঘদিন ভালো রাখতে কয়েকটি অভ্যাস মেনে চলা জরুরি।

  • উপযুক্ত ও ভালো মানের চার্জিং কেবল ব্যবহার করুন।
  • কেবল খোলার সময় তার ধরে টান না দিয়ে কানেক্টরের অংশ ধরে আলতো করে খুলুন।
  • ফোনকে ধুলাবালি ও আর্দ্রতা থেকে যথাসম্ভব দূরে রাখুন।
  • পোর্টে ময়লা, ক্ষয় বা দৃশ্যমান ক্ষতি দেখা দিলে নিজে মেরামতের চেষ্টা করবেন না।
  • চার্জিং সমস্যা দেখা দিলে প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিন।

মনে রাখবেন, ফোনে চার্জ না হওয়ার কারণ সব সময় চার্জিং পোর্টের ত্রুটি নয়। চার্জার, কেবল, ব্যাটারি কিংবা সফটওয়্যারের সমস্যাও এর জন্য দায়ী হতে পারে। তাই সমস্যা দেখা দিলে সম্ভাব্য কারণগুলো যাচাই করুন এবং প্রয়োজন হলে অনুমোদিত সার্ভিস সেন্টারে ফোন পরীক্ষা করান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

যে ৪ অভ্যাসে নষ্ট হতে পারে স্মার্টফোনের টাইপ-সি চার্জিং পোর্ট

আপডেট টাইম : ০৩:১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬