ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পুলিশের দুই দিনের কঠোর দমনপীড়নের পরও রাহুল-প্রিয়াঙ্কাদের নেতৃত্বে উত্তাল দিল্লি ধর্মের ভিত্তিতে নয়, মানুষ হিসেবে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করব: প্রধানমন্ত্রী এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ন্যাশনালকে ১০ হাজার কোটি টাকা ঋণ দেবে সোনালী ব্যাংক দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার সচিবালয়ে দর্শনার্থী পাস ইস্যু সীমিত হচ্ছে, ১২টার আগে প্রবেশ বন্ধ যৌন হয়রানি রোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ এআইকে অন্ধভাবে বিশ্বাস করছেন? সতর্ক করলেন মাইক্রোসফটের সিইও ৬ বছরে পাগলা মসজিদের দানবাক্সে মিললো বিপুল স্বর্ণ-রূপা

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ৫ বার

রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুর ইস্যুতে পদত্যাগ করা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টির আসনে উপনির্বাচন হবে ১২ নভেম্বর।

সোমবার (১২ অক্টোবর) এক প্রজ্ঞাপনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদের ৩২৩ নম্বর আসনটিতে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৬ অক্টোবর। পরদিন মনোনয়নপত্র যাচাই-বাছাই করবে কমিশন। আপিলের সময় নির্ধারণ করা হয়েছে ২৮ অক্টোবর। এর পরদিন আপিল নিষ্পত্তি করা হবে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১ নভেম্বর। পরদিন প্রতীক বরাদ্দ দেয়া হবে।

আগামী ১২ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ ভোট অনুষ্ঠিত হবে।

সম্প্রতি ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে রাড্ডা হাসপাতালে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।

গত ১ অক্টোবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে তাকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এরপর জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন মিষ্টি।

তার পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয় এবং শূন্য পদ পূরণে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পুলিশের দুই দিনের কঠোর দমনপীড়নের পরও রাহুল-প্রিয়াঙ্কাদের নেতৃত্বে উত্তাল দিল্লি

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

আপডেট টাইম : ০৯:৪৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬