ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

জাতীয় প্রেসক্লাব নির্বাচনের ভোটগ্রহণ চলছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬
  • ৫৪৬ বার

জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক (২০১৭-১৮) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। প্রেসক্লাব চত্বরে শনিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটি মাইকে ঘোষণার মাধ্যমে জানিয়েছেন, বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভোট কাস্ট হয়েছে ৩৬৪টি।
প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির এই নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭টি পদে মোট ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এই নির্বাচনে ইলেকট্রনিক পদ্ধতিতে ভোটগ্রহণ ও গণনা অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে জাতীয় প্রেসক্লাবের মোট ভোটার এক হাজার ২১৮ জন।
ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল শুক্রবার (৩০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তথ্য প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার। কমিটির অন্য সদস্যরা হলেন- মো. মোস্তফা-ই-জামিল, জাফর ইকবাল, শাহ আলমগীর ও মো. নাসির উদ্দিন।
জাতীয় প্রেসক্লাবের নির্বাচনে শফিক-ফরিদা প্যানেলে প্রার্থীরা হলেন-সভাপতি পদে মুহম্মদ শফিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি পদে সাইফুল আলম, সহ-সভাপতি পদে আজিজুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক পদে ফরিদা ইয়াসমিন, যুগ্ম-সম্পাদক পদে মো. আশরাফ আলী ও শাহেদ চৌধুরী এবং কোষাধ্যক্ষ পদে কার্তিক চ্যাটার্জি।
এছাড়া কার্যনির্বাহী ১০টি পদে প্রার্থীরা হলেন- এনায়েত হোসেন খান, কাজী রফিক, কুদ্দুস আফ্রাদ, কল্যাণ সাহা, মোল্লা জালাল, রেজোয়ানুল হক রাজা, শামসুদ্দিন আহমেদ চারু, শ্যামল দত্ত, শাহনাজ বেগম ও হাসান আরেফিন।
আজিজ-গণি পরিষদে প্রার্থীরা হলেন-সভাপতি পদে এম এ আজিজ, সিনিয়র সহ-সভাপতি পদে নূরুল আমিন রোকন, সহ-সভাপতি পদে সদরুল হাসান, সাধারণ সম্পাদক পদে কাদের গণি চৌধুরী, যুগ্ম-সম্পাদক পদে নাজমুল আহসান ও ইলিয়াস খান এবং কোষাধ্যক্ষ পদে কাজী রওনাক হোসেন।
১০ জন কার্যনির্বাহী পদে প্রতিদ্বন্দ্বিরা হলেন- বদিউল আলম, বখতিয়ার রানা, হাসান হাফিজ, মাহমুদা চৌধুরী, নূরুল হাসান খান, নির্মল চক্রবর্তী, শামসুল হক দুররানী, মো. সানাউল হক, মাহমুদ হাসান ও মোহাম্মদ মোমিন হোসেন।
এছাড়া সাংবাদিক নেতা আমানুল্লাহ কবির ও খোন্দকার মনিরুল আলমের নেতৃত্বে আরও ১টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। খোন্দকার মনিরুল আলম নিজ প্যানেলে সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্যানেলে সাধারণ সম্পাদক নেই। বাকি পদে প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মুহম্মদ রুহুল কুদ্দুস, সহ-সভাপতি আমিরুল ইসলাম কাগজী, ২ জন যুগ্ম-সম্পাদক পদে জহিরুল হক রানা (১টি পদে নেই) ও কোষাধ্যক্ষ পদে সরদার ফরিদ আহমেদ।
১০ জন কার্যনির্বাহী সদস্য পদে এ প্যানেলের ৬ জন প্রার্থী হয়েছেন। তারা হলেন- আমানুল্লাহ কবির, খায়রুল আলম বকুল, গালীব হাসান, নূরুল ইসলাম খোকন, এইচএম জালাল আহমেদ ও আবুল কালাম আজাদ।
অন্যদিকে সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

জাতীয় প্রেসক্লাব নির্বাচনের ভোটগ্রহণ চলছে

আপডেট টাইম : ০৫:০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬