ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বস্ত্র অধিদপ্তরে অনিয়মের অভিযোগ সাবেক ডিজি দিলীপ কুমার সাহার আমলের নথি তলব করেছে দুদক বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি তৌফিক ইমরোজ খালিদীর ইন্তেকালে প্রেসিডেন্টের শোক গুগলের নতুন এআই মডেল জেমিনি ৪ আর্গন উন্মোচন জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার স্থানীয় সরকারমন্ত্রীর চলে গেলেন বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই: আখতারুজ্জামান বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক মিঠামইনে মাছ ধরা ও রিং জাল চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০ মালয়েশিয়ায় বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা

ফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখতে মানুন ৫ নিয়ম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ২১ বার

মোবাইলের ব্যাটারি চার্জ করার কয়েকটি নিয়ম রয়েছে। ভুল চার্জিংয়ের কারণে আপনার মোবাইলের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। স্মার্টফোন ব্যবহারের পাশাপাশি তার সঠিক যত্ন নেওয়াও জরুরি।

অনেকেই অল্প চার্জ কমলে বা ব্যাটারি একেবারে ০% হয়ে গেলে তবেই চার্জে বসান। আবার কেউ কেউ ১০০% চার্জ না হওয়া পর্যন্ত ফোন চার্জে রেখে দেন। এসব অভ্যাস দীর্ঘমেয়াদে ব্যাটারির আয়ু কমিয়ে দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ফোনের ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখতে হলে ২০% চার্জ থাকতেই চার্জ দেওয়া উচিত এবং ৮০-৯০% পর্যন্ত চার্জ করা ভালো। এতে ব্যাটারির কার্যক্ষমতা দীর্ঘদিন অক্ষুণ্ণ থাকবে।

যাদের ফোনে ফাস্ট চার্জিং ফিচার রয়েছে, তাদের জন্য ০% থেকে চার্জ শুরু করা ক্ষতিকর হতে পারে। কারণ এতে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যায়। আবার ৮০% চার্জের পর ফোনের চার্জিং স্পিড কমতে থাকে, যা ব্যাটারির উপর চাপ ফেলে।

অনেকেই মনে করেন, ফোন ১০০% চার্জ হয়ে গেলে ওভারচার্জিং হয়, যা ক্ষতিকর। তবে আজকাল স্মার্টফোনে বিল্ট-ইন সুরক্ষা ফিচার থাকে, যা চার্জ সম্পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে চার্জিং বন্ধ করে দেয়। তবুও, ব্যাটারির দীর্ঘায়ু বাড়াতে ১০০% চার্জ না করাই ভালো।

যদি দীর্ঘ সময় ফোন ব্যবহার না করার পরিকল্পনা থাকে, তাহলে ফোনকে ৫০% চার্জ দিয়ে সংরক্ষণ করুন। অ্যাপলের পরামর্শ অনুযায়ী, প্রতি ৬ মাস অন্তত একবার ফোন চালু করা এবং ব্যাটারিকে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখা ভালো।

সঠিক চার্জিংয়ের উপায়
১. ২০% চার্জ থাকলে চার্জে বসান।
২. ৮০-৯০% পর্যন্ত চার্জ করুন, ১০০% না করাই ভালো।
৩. ০% চার্জ হয়ে গেলে ফোন বন্ধ করে দিন এবং যত দ্রুত সম্ভব চার্জ দিন।
৪. দীর্ঘ সময় ফোন বন্ধ থাকলে ৫০% চার্জ দিয়ে সংরক্ষণ করুন।
৫. ফাস্ট চার্জিং ফোনের ক্ষেত্রে অতিরিক্ত গরম হওয়া থেকে বিরত থাকুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বস্ত্র অধিদপ্তরে অনিয়মের অভিযোগ সাবেক ডিজি দিলীপ কুমার সাহার আমলের নথি তলব করেছে দুদক

ফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখতে মানুন ৫ নিয়ম

আপডেট টাইম : ১১:৪২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬