ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাবনায় আমনের বাম্পার ফলন, ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়াতে বললেন সেনাপ্রধান বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী কোন ধাপে কত ইউনিয়নে ভোট, জানাল ইসি যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতার স্বীকৃতি পেল বাংলাদেশ থমথমে গোপালগঞ্জ: অরাজকতার নেপথ্য সমীকরণ, প্রশাসনিক রদবদল ও রাজনৈতিক দায়বদ্ধতা ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের তথ্য সংগ্রহ করছে ছাত্রদল পারমাণবিক বোমা তৈরির কতটা কাছাকাছি ইরান

সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের সময়সীমা বেঁধে দিলো সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৪ বার
সব উপজেলা ও স্থানীয় সরকারের আওতাধীন স্থাপনা, হাট ও বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে দেওয়া এই নির্দেশনায় আগামী ৩১ জানুয়ারির মধ্যে কাজ সম্পন্ন করার কথা বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত চিঠি দেশের উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি হাট ও বাজারের স্থায়ী শেডের আয়তন এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নির্মিত বিভিন্ন বাজারের চার থেকে পাঁচতলা ভবনের ছাদ বিবেচনায় নিয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে। উৎপাদিত বিদ্যুৎ আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা মেটাতে ব্যবহার করা হবে। অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থাও নিতে হবে।
এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের অধীন দফতর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর স্থানীয়, জেলা ও উপজেলা পর্যায়ের প্রধান ও অন্যান্য ভবনের ছাদে ব্যাটারিসহ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পে ৩৭০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
তিনি জানান, এসব প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে। পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, এলজিইডির দফতর, ওয়াসা, জনস্বাস্থ্য বিভাগ এবং দেশের হাট-বাজার ও গ্রোথ সেন্টারগুলোও এ উদ্যোগের আওতায় থাকবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের সময়সীমা বেঁধে দিলো সরকার

আপডেট টাইম : ১১:৩১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬