ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নারীবান্ধব বৈশ্বিক নীতি নির্ধারণে গুরুত্ব জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মের বার্ষিক সভায় জুবাইদা রহমান ১৭২ বিলিয়ন ডলারের সবুজ বিনিয়োগ : বাংলাদেশের বড় সুযোগ কফি শুধু ঘুম তাড়ায়? দীর্ঘমেয়াদি স্বাস্থ্য নিয়ে যা বলছে গবেষণা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীতে লাগাম ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীনকে জিজ্ঞাসাবাদ করা উচিত সৌরবিদ্যুৎ ও ব্যাটারি স্টোরেজে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের সময়সীমা বেঁধে দিলো সরকার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি এমবাপ্পে নাকি ইয়ামাল, ব্যালন ডি’অর নিয়ে স্যামুয়েল ইতোর বাজি

মোটা অঙ্কের টাকা পেতে পারেন ৩ মডেলের আইফোন ব্যবহারকারী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার

আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচারের সক্ষমতা নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের গ্রাহকদের ২৫ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে অ্যাপল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩০ হাজার কোটি টাকা।

তবে এই অর্থ পাওয়ার সুযোগ থাকছে নির্দিষ্ট তিন মডেলের আইফোন ব্যবহারকারীদের জন্য, যারা নির্ধারিত সময়ের মধ্যে ডিভাইস কিনেছেন এবং নিষ্পত্তির শর্ত পূরণ করেন।

যুক্তরাষ্ট্রের ভোক্তাদের পক্ষ থেকে দায়ের করা একটি মামলা নিষ্পত্তির অংশ হিসেবে এ অর্থ দিতে সম্মত হয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

মামলার অভিযোগে বলা হয়েছে, অ্যাপলের বিজ্ঞাপনে ‘সিরি’র বিভিন্ন এআই সক্ষমতার কথা তুলে ধরা হলেও সেসব ফিচারের কিছু বাস্তবে চালু ছিল না। ফলে ওই বিজ্ঞাপনের ওপর নির্ভর করে গ্রাহকেরা আইফোন কিনতে প্ররোচিত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

যেভাবে ক্ষতিপূরণের আবেদন

নির্দিষ্ট কিছু আইফোন মডেলের ক্রেতারা এই ক্ষতিপূরণ পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২১ সেপ্টেম্বর। আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

আগ্রহী ও ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা নির্দিষ্ট ওয়েবসাইটে https://smartphoneaisettlement.com গিয়ে সরাসরি ক্ষতিপূরণের আবেদন জমা দিতে পারবেন। একই সময়ের মধ্যে চাইলে তারা মামলা থেকে নিজেদের প্রত্যাহারও করতে পারবেন।

কোন কোন আইফোন ব্যবহারকারীরা পাবেন

২০২৪ সালের ১০ জুন থেকে ২০২৫ সালের ২৯ মার্চের মধ্যে বিক্রি হওয়া আইফোন ১৬ সিরিজ, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স কিনেছেন এমন গ্রাহকেরা এই নিষ্পত্তির আওতায় পড়বেন।

যদিও ক্ষতিপূরণ পাওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে। গ্রাহককে সংশ্লিষ্ট আইফোনের মূল বা প্রথম মালিক হতে হবে এবং ফোনটি ব্যক্তিগত ব্যবহারের জন্য কেনা হতে হবে।

যোগ্য গ্রাহকেরা প্রতি ডিভাইসের জন্য ২৫ থেকে সর্বোচ্চ ৯৫ মার্কিন ডলার পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। তবে চূড়ান্ত অর্থের পরিমাণ কত হবে, তা কতজন যোগ্য গ্রাহক দাবি জমা দেন তার ওপর নির্ভর করবে।

আদালতে হবে নিষ্পত্তির শুনানি

মার্কিন সংবাদমাধ্যম ফক্স ফাইভ নিউইয়র্কের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিপূরণের আবেদন জমা দেওয়ার পর বিষয়টি আদালতে শুনানি হবে। নিষ্পত্তিটি ন্যায্য, যুক্তিসংগত ও পর্যাপ্ত কি-না, তা আদালত নির্ধারণ করবেন।

এ বিষয়ে আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করা হয়েছে।

সূত্র: সিবিএস নিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নারীবান্ধব বৈশ্বিক নীতি নির্ধারণে গুরুত্ব জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মের বার্ষিক সভায় জুবাইদা রহমান

মোটা অঙ্কের টাকা পেতে পারেন ৩ মডেলের আইফোন ব্যবহারকারী

আপডেট টাইম : ১১:২৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬