ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নারীবান্ধব বৈশ্বিক নীতি নির্ধারণে গুরুত্ব জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মের বার্ষিক সভায় জুবাইদা রহমান ১৭২ বিলিয়ন ডলারের সবুজ বিনিয়োগ : বাংলাদেশের বড় সুযোগ কফি শুধু ঘুম তাড়ায়? দীর্ঘমেয়াদি স্বাস্থ্য নিয়ে যা বলছে গবেষণা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীতে লাগাম ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীনকে জিজ্ঞাসাবাদ করা উচিত সৌরবিদ্যুৎ ও ব্যাটারি স্টোরেজে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের সময়সীমা বেঁধে দিলো সরকার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি এমবাপ্পে নাকি ইয়ামাল, ব্যালন ডি’অর নিয়ে স্যামুয়েল ইতোর বাজি

বেহেশতের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ বার

‘বেহেশতের টিকিট বিক্রিকারীরা’ ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ফ্যাসিস্টরা বলছে ডিসেম্বরে নাকি তাদের রানীমা দেশে আসবে। আর রাজাকাররা বলছে ডিসেম্বরে আমাদের পতন ঘটাবে। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা ও টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আওয়ামীলীগ আমাদের পরনির্ভরশীল রাখার জন্য নতুন একটি গ্যাস কুপও খনন করেনি বলে অভিযোগ করেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, দেশের জ্বালানি সংকট মোকাবিলায় বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে দ্রুত গ্যাস কূপ খনন করে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, জ্বালানি সংকট নিরসনে প্রধানমন্ত্রীর বাসভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থার কার্যক্রম নেওয়া হয়েছে। দেশের উন্নয়নে কারও ওপর নির্ভরশীল হতে চায় না সরকার।

দেশ বাঁচাতে হলে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী মাস থেকে ব্যাপক হারে পরিবার পরিকল্পনার পিলসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ শুরু হবে। পাশাপাশি দালালের প্ররোচনায় মায়েদের অপ্রয়োজনীয় সিজারের দিকে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নরমাল ডেলিভারি উৎসাহিত করতে নতুন ওষুধ ও যন্ত্রপাতি আনা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আগামী শনিবার থেকে আবারও হাম টিকাদান কার্যক্রম শুরু হবে। পাশাপাশি যারা এখনও শিশুদের টিকা দেননি, তাদের দ্রুত টিকা দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নারীবান্ধব বৈশ্বিক নীতি নির্ধারণে গুরুত্ব জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মের বার্ষিক সভায় জুবাইদা রহমান

বেহেশতের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট টাইম : ১১:০৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬