ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

ভোট দেস নাই, টাকা ফেরত দে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০১৬
  • ৪২১ বার

বুধবার দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে ব্যাপক টাকার ছড়াছাড়ি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি ভোট না দেওয়ার অভিযোগ এনে টাকা ফেরত চেয়েছেন পরাজিত প্রার্থীরা।

কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ১৪নং ওয়ার্ড রৌমারী এবং ১৫নং ওয়ার্ড রাজীবপুরের সদস্যপদের ভোট নিতে ভোটারদের দেওয়া টাকা পরাজিত প্রার্থীরা ফেরত নিচ্ছেন। ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রৌমারী উপজেলার কর্তিমারী বাজার ঘুরে ভোটারদের কাছ থেকে টাকা ফেরত নিতে দেখা গেছে প্রার্থীদের।

টাকা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায় পরাজিত প্রার্থীরা ভোটারকে বলছে, ভোট দিবেন না তো টাকা নিলেন ক্যান। উত্তরে ভোটাররাও বলছে ‘টাকা নিবেন তো নিবেন, গালি দেন ক্যান।’ এসময় তুই তুমকারি করে বলতে শোনা গেছে, ‘ভোট দেস নাই, এখন টাকা ফেরত দে। নইলে খবর আছে কিন্ত…।’

১৫ নং ওয়ার্ড সদস্য পদে পরাজিত প্রার্থী আব্দুল মালেক। তিনি রৌমারীর যাদুরচর মডেল কলেজের প্রভাষক। নির্বাচনে তার প্রতীক ছিল টিউবয়েল। তিনি বেশ কিছু ভোটারকে ১ লাখ ২০ হাজার টাকা দিয়েছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার নিজের ইউনিয়নে প্রতি ভোটারকে ১৩ হাজার করে টাকা দিয়েছি। কিন্তু তারা আমাকে ভোট দেয়নি। এতবড় মোনাফেকি কেউ করে?’ তবে যাদুরচর ইউনিয়নের আবু সামা নামের এক ওয়ার্ড সদস্য বলেন, ‘উনি তো ১৩ হাজার টাকার কথা বলছে। আসলে কিছু কম আছে। কিন্তু আমি তো ভোট দিয়েছি। তারপরও আমার নিকট টাকা চাচ্ছে। এনিয়ে বাজারে প্রকাশ্যে অপমান করেছে আমাকে।’

সংরক্ষিত ৫নং ওয়ার্ড সদস্যপদে মাহমুদা আক্তার স্মৃতি মাইক প্রতীক নিয়ে নির্বাচন করে হেরে গেছেন। তিনি বলেন, ‘প্রতি ইউনিয়নে ৬০ হাজার করে টাকা দিয়েছি। ভোটও পেয়েছি বেশ। কিন্তু নির্বাচিত হতে পারলাম না। এর কারণ আমার নিজের ইউনিয়নের লোকজনই আমাকে ভোট দেয়নি। যারা টাকা নিয়েছে তারাও আমার সঙ্গে বেঈমানি করেছে।’

এবারের জেলা পরিষদ নির্বাচনে টাকার লেনদেন প্রকাশ্যেই হয়েছে। ভোট প্রতি ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত দিয়েছেন প্রার্থীরা। টাকা নিয়ে কিছু ভোটাররা কেন্দ্রেই পোলিং এজেন্টদের সিল মারা ব্যালট দেখিয়েছেন ত্রমন তথ্যও জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

ভোট দেস নাই, টাকা ফেরত দে

আপডেট টাইম : ০১:১৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০১৬