ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত : রুমিন ফারহানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, সরকারকে তিনি দোষ দেন না। নানা ধরনের খরচের কারণে সরকার বর্তমানে বিপর্যস্ত অবস্থায় রয়েছে। সরকারকে ঋণ পরিশোধ করতে হচ্ছে, পাশাপাশি বেশি দামে তেল, ডিজেল ও গ্যাস আমদানি করতে হচ্ছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, তার কয়েক লাখ কর্মী রয়েছেন, যারা সবাই তার কাছে আত্মীয়ের মতো। তার মূল লক্ষ্য হলো মানুষের জন্য কাজ করা। আল্লাহ যদি পোড়া বাজেটও তার হাতে দিতেন, তাহলে তিনি তা সোনা দিয়ে মুড়িয়ে দিতেন।

তিনি বলেন, আল্লাহ আমাকে জনগণ ও সরকারের মধ্যে একটি মাধ্যম হিসেবে কাজ করার সুযোগ দিয়েছেন। দীর্ঘদিন এলাকায় তাকে দেখা না গেলে নেতাকর্মীদের মোবাইলের দিকে চোখ রাখার আহ্বান জানান তিনি।

রুমিন ফারহানা আরও বলেন, মোবাইলের দিকে চোখ রাখলেই বোঝা যাবে, তিনি ঘুমিয়ে নেই। তিনি সংসদে কিংবা এলাকায়—কোথাও না কোথাও জনগণের জন্য কাজ করে যাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত : রুমিন ফারহানা

আপডেট টাইম : ১১:৪০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬