ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

জঙ্গি হামলায় নিহত পুলিশ সদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬
  • ৪৭০ বার

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি এবং কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদের জামাতে জঙ্গি হামলায় নিহত চার পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

নিহত চার পুলিশ পরিবারের ৯ সদস্যকে মোট ৫০ লাখ টাকার অনুদান দেওয়া হয়।এর মধ্যে নিহত সিনিয়র এএসপি মোহাম্মদ রবিউল করিমের মা বেগম করিমন নেছা ৫ লাখ, ছেলে সাজেদুল করিম ১ লাখ, স্ত্রী বেগম উম্মে সালমা ১০ লাখ, নিহত ওসি সালাউদ্দিন এর স্ত্রী বেগম রেম কিম ১০ লাখ, কন্যা সামান্থা ২ লাখ, ছেলে সেম রাইয়ান ২ লাখ, নিহত কনস্টেবল আনছারুল হকের মাতা বেগম রাবেয়া আক্তার ৫ লাখ, স্ত্রী নুরুন্নাহার ৫ লাখ ও নিহত কনস্টেবল জহিরুল হকের স্ত্রী বেগম জুবেদা খাতুনকে ১০ লাখ টাকার চেক দেওয়া হয়।

phq-3প্রসঙ্গত, গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিদের নিক্ষিপ্ত বোমায় ডিবির সিনিয়র সহকারী কমিশনার রবিউল করিম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন খান গুরুতর আহত হন। ওই রাতেই গুলশান ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। অপরদিকে গত ৭ জুলাই সকালে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ-উল-ফিতরের জামাতের নিরাপত্তায় দায়িত্ব পালনকালে জঙ্গিদের হামলায় মারা যান কনস্টেবল আনছারুল হক ও জহিরুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

জঙ্গি হামলায় নিহত পুলিশ সদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

আপডেট টাইম : ১২:৪৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬