ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মসলিনের সুতা ও কাপড় তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্প নিকলীতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মাদকবিরোধী কর্মকাণ্ড ঘিরে নানা অভিযোগ বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন এক বছরের মধ্যে লক্ষ্য ৫ হাজার মেগাওয়াট ফ্যামিলি কার্ডের সঠিক ব্যবহারে দারিদ্র্যমুক্ত হতে পারে সাড়ে ২৮ লাখ মানুষ: বিশ্বব্যাংক শিক্ষার্থীরাই যার সন্তান, কল্যাণী তাদের স্বপ্নসারথি ভিকির পুলসিরাতে মেহজাবীন এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে বুধবার চুক্তি সই

উইন্ডোজ ১০ ও ১১-এর জন্য জেমিনি অ্যাপ আনল গুগল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৭২ বার

উইন্ডোজ ১০ ও ১১ অপারেটিং সিস্টেমের জন্য অবশেষে আনুষ্ঠানিকভাবে জেমিনি অ্যাপ চালু করেছে গুগল। এর ফলে মাইক্রোসফটের উইন্ডোজ ব্যবহারকারীরা এখন কম্পিউটার থেকেই আরও সহজে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা ব্যবহার করতে পারবেন।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে চলতি বছরের শুরুতে ম্যাকওএসের জন্য জেমিনি অ্যাপ উন্মোচন করেছিল গুগল। এবার উইন্ডোজ সংস্করণ চালুর মাধ্যমে পিসি ব্যবহারকারীদের জন্যও এআই সহকারী ব্যবহারের সুযোগ তৈরি হলো।

নতুন অ্যাপটি কম্পিউটারে ইনস্টল করার পর নির্দিষ্ট কিবোর্ড শর্টকাট ব্যবহার করে যেকোনো সময় চালু করা যাবে। ম্যাকওএস সংস্করণের মতোই দ্রুত অ্যাপটি সামনে এনে প্রয়োজনীয় কাজ করা যাবে।

গুগলের ভাষ্য অনুযায়ী, কোনো নথিতে দ্রুত তথ্য যাচাই করা কিংবা উপস্থাপনার জন্য আকর্ষণীয় শিরোনামের ধারণা খোঁজার মতো কাজে জেমিনাই বেশ কার্যকর হতে পারে।

জেমিনি অ্যাপটি গুগলের অন্যান্য এআই সেবার সঙ্গেও সমন্বিতভাবে কাজ করবে। এর মাধ্যমে বিভিন্ন কাজ এজেন্টিক সহকারী ‘জেমিনি স্পার্ক’-এর কাছে পাঠানো যাবে। পাশাপাশি জিমেইল ও গুগল ড্রাইভের মতো গুগলের বিভিন্ন সেবার সঙ্গেও এটি কাজ করবে।

ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী ‘ন্যানো ব্যানানা’ ও ‘জেমিনি ওমনি’ ব্যবহার করে ছবি ও ভিডিও তৈরির সুবিধাও পাওয়া যাবে।

গুগল জানিয়েছে, অ্যাপটি হালকা ও নীরবে কাজ করার জন্য তৈরি করা হয়েছে। ফলে এটি উইন্ডোজ পিসির স্বাভাবিক কার্যক্ষমতায় উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না। অ্যাপটি ইতোমধ্যে ডাউনলোডের জন্য উন্মুক্ত করা হয়েছে।

তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, জেমিনি একটি জেনারেটিভ এআই হওয়ায় এর দেওয়া তথ্য সবসময় নির্ভুল নাও হতে পারে। তাই গুরুত্বপূর্ণ কোনো তথ্য ব্যবহারের আগে তা নিজে যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

গুগল জানিয়েছে, ভবিষ্যতে উইন্ডোজ সংস্করণের জেমিনি অ্যাপে আরও নতুন ডেস্কটপ সুবিধা যুক্ত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মসলিনের সুতা ও কাপড় তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্প

উইন্ডোজ ১০ ও ১১-এর জন্য জেমিনি অ্যাপ আনল গুগল

আপডেট টাইম : ১১:৩৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬