ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

আমাকে সংসদে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে : রুমিন ফারহানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ বার

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, ‘এই মহান সংসদে আমারই আশপাশের সংসদ সদস্যরা অকথ্য ভাষায় গালাগালি করেছেন। এটা কোনো সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না। সংসদে মতের ভিন্নতা থাকতেই পারে। তবে ভিন্নমত প্রকাশের ক্ষেত্রে সংসদীয় রীতিনীতি ও গণতান্ত্রিক আচরণ বজায় রাখা প্রয়োজন।’

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রুমিন ফারহানা।

গতকাল বুধবার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের বিষয়ে রুমিন ফারহানা বলেন, ‘এই সংসদে কোনো ডিসেন্ট ভয়েস রেইজ করা যায় বলে আমার মনে হয় নাই। আর আমি কথা বলবার পরে সংসদে যে ধরনের আচরণ আমি লক্ষ্য করেছি, সেটা কোনো গণতান্ত্রিক দেশের সংসদে হয় না।’

তিনি আরও বলেন, ‘এই সংসদে যখন একা দাঁড়িয়ে আওয়ামী লীগের ২০১৮ সালের সংসদে বিএনপির পক্ষে কথা বলেছিলাম, তখনও আমাকে এই জঘন্য পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। এর পরে কয়েক হাজার মানুষের প্রাণের বিনিময়ে আমরা ভোটের মাধ্যমে সংসদে এলাম।’

স্বতন্ত্র এই সংসদ সদস্য বলেন, ‘সেখানে যদি ন্যূনতম কোনো পরিবর্তন না ঘটে, তাহলে এই সংসদে বিরোধী দল সেজে শুধু ‘না’-তে ভোট দেওয়ার জন্য থাকবার কোনো দরকার আছে বলে আমি মনে করি না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ গিলে খাচ্ছে অটোরিকশা

আমাকে সংসদে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে : রুমিন ফারহানা

আপডেট টাইম : ১১:৩৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬