ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

কয়েকটি প্রস্তাবের মধ্যে সাদৃশ্য খুঁজে পেয়েছেন রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬
  • ৫৯৭ বার

নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রস্তাবগুলোর কয়েকটির মধ্যে তিনি সাদৃশ্য খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে ওয়ার্কার্স পার্টির সাথে আলোচনাকালে রাষ্ট্রপতি এ কথা বলেন।

বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত আলোচনায় ১০-সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। আলোচনা শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

গণতন্ত্রে পারস্পরিক আস্থা ও বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ

উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, নির্বাচনকে ‘খেলোয়াড় সুলভ চেতনা’ থেকেই বিবেচনা করা উচিত। ৪৫-মিনিট স্থায়ী বৈঠকে ওয়ার্কার্স পার্টি ‘সার্চ কমিটি’ ও নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে ৮-দফা প্রস্তাবনা তুলে ধরে। বৈঠকে দলের প্রস্তাবনা পাঠ করেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। প্রতিনিধিদল রাষ্ট্রপতির আলোচনার উদ্যোগের প্রশংসা করে এবং তারা আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করবেন যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে উদাহরণ হয়ে থাকবে।

ওয়ার্কার্স পার্টির প্রস্তাবনায় নির্বাচন কমিশনে দুইজন নারীকে অন্তর্ভুক্ত করা এবং প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগের লক্ষ্যে আইন প্রণয়নের প্রস্তাব দেয়া হয়েছে। আলোচনাকালে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিববৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি আবদুল হামিদ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক আলোচনার উদ্যোগ নিয়েছেন এবং এরই অংশ হিসেবে গত ১৮ ডিসেম্বর তিনি বিএনপি’র সাথে আলোচনা করেন।

এছাড়াও তিনি এলডিপি, কৃষক শ্রমিক জনতা লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ এবং জাতীয় পার্টির সাথে আলোচনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

কয়েকটি প্রস্তাবের মধ্যে সাদৃশ্য খুঁজে পেয়েছেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১১:২৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬