ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

মেয়াদোত্তীর্ণ কমিটি ও প্রতিষ্ঠাবার্ষিকী ইস্যুতে উত্তপ্ত ছাত্রদল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬
  • ৩৮৬ বার

বিএনপি’র গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে আবার উত্তাপ ছড়িয়ে পড়ছে সংগঠনটির নেতাকর্মীদের মাঝে। জাতীয়তাবাদী ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বাদ দিয়ে নতুন কমিটি গঠনের দাবি এবং প্রতিষ্ঠাবার্ষিকীসহ নানা ইস্যুতে উত্তপ্ত ছাত্রদল।

সোমবার সকাল ১১ টা থেকেই ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ৩০/৩৫ জন নেতা এবং ২৫০/৩০০ কর্মী-সমর্থক বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের তিন তলার কনফারেন্স রুমে ঘন্টাব্যাপী অবস্থান নেয়। এদিকে সকাল থেকেই ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারাণ সম্পাদক বায়েজীদ আরেফীনকে অন্তত দেড় শতাদিক নেতাকর্মী নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নিতে দেখা গেছে।

এ সময় তারা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে ছাত্রদল সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের স্বেচ্ছাচারিতাসহ নানাবিধ অভিযোগ তুলে ধরেন।

বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান ছাত্রদলের একটি গ্রুপ। এই দাবিগুলো দলীয় চেয়ারপারসনকে অবহিত করার জন্য রিজভীকে অনুরোধ জানায় তারা। এরপর তারা চারতলায় অবস্থিত ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে অনির্ধারিত বৈঠকে মিলিত হয়। বৈঠকে তারা বর্তমান মেয়াদোত্তীর্ণ সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বেচ্ছাচারিতা নিয়ে নিজ নিজ বক্তব্যে তীব্র ক্ষোভ ও অসন্তোশ প্রকাশ করেন।

নতুন কমিটি গঠনের লক্ষে তাদের করণীয় ঠিক করে বৈঠকে যুগ্ম সম্পাদক মেহেবুব মাসুম শান্ত বলেন, আমরা ছাত্রদলের নিয়মিত কমিটি চাই। বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের বিষয়ে বলার কিছু নাই। তারা একক ভাবে দল পরিচালনা করেছে। কারো কাছে কোনো মতামত না নিয়েই দলের কাজ করে যাচ্ছে।

যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল বান্না বলেন, তারা গাছেরটা খাবে আবার তলারটাও কুড়াবে। তারা একই সাথে বিএনপির নির্বাহী কমিটিরও নেতা, আবার ছাত্রদলেরও নেতা। প্রতিষ্ঠাবার্ষিকীর আর ৪ দিন বাকি কিন্তু কি হচ্ছে সেটা তারা ২ জন ছাড়া কেউ জানে না।

ক্রীড়া সম্পাদক সৈয়দ মাহামুদ বলেন, বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটির সাথে কাজ করার কোনো সুযোগ নেই । আমরা নিয়মিত কমিটি চাই। তারা কারো সাথে আলাপ আলোচনা ছাড়া বারবার নিজেরা পক্ষপাতমূলক সিদ্বান্ত গ্রহণ করে সংগঠনকে তলানিতে নামিয়ে এনেছে, এভাবে চলতে দেওয়া যায় না।

এ সময়ে ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারীকে বের করে দেয়। এমনকি তাদের সাথে আলোচনা না করে দাপ্তরিক কাজ না করার নিদের্শ দেয়।

এ বিষয় জানতে চাইলে ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার বলেন, বের করে দিয়েছে এমন না। তবে তাদের সাথে আলোচনা ছাড়া কাজ করতে নিষেধ করেছেন ছাত্রদলের একাধিক নেতাকর্মী। তবে বর্তমান কমিটির প্রায় শতাধিক নেতাকর্মীরা আলোচনা সভায় কতগুলো সিদ্ধান্ত নেয়।

সিদ্ধান্তগুলো হলো:

১ জানুয়ারী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী অথচ এখন পর্যন্ত কমিটির কারো সাথে এ বিষয়ে কোন মতবিনিময় বা সুনির্দিষ্ট দিক-নির্দেশনা না দেওয়ায় প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে করার জন্য কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে সমন্বয় করে কাজ করার আহ্বান জানানো হয়।

বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় সভাপতি ও সাধারণ সম্পাদক কে ১ জানুয়ারীর পর দ্বায়িত্ব ছেড়ে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করে সকল বিশৃঙ্খলা ও সমূহ অনাকাঙ্খিত ঘটনা রোধের আহ্বান জানানো হয়। পরবর্তীতে কোনো ধরনের অনাহুত ঘটনার জন্য কাউকে দোষারোপ করা যাবে না। অবিলম্বে নতুন কমিটি না হলে বর্তমান কমিটির উপর আমাদের আস্থা ও সমর্থন থাকবে না।

নতুন কমিটি গঠন প্রক্রিয়া তরান্বিত করার জন্য বিএনপির হাই কমান্ডের দৃষ্টি আকর্ষনে বিএনপির মহাসচিবসহ সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ

যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পূর্নাঙ্গ কমিটি সামনের দিনগুলোতে গঠিত হবে তাই ছাত্রদল থেকে যারা বাদ যাবে তারা যাতে সেখানে অন্তর্ভূক্ত হতে পারে সে জন্য ছাত্রদলের কমিটি দ্রুত গঠন করার জন্য বিএনপির নীতি নির্ধারক পর্যায়ে দৃষ্টি আকর্ষন করা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ছাত্রদলের সহ সভাপতি- এজমল হোসেন পাইলট, জাকির হোসেন খান, মুকিতুল হাসান রঞ্জু, যুগ্ম সম্পাদক- বায়জিদ আরেফিন, আবুল হাসান, যুগ্ম সম্পাদক- মেহবুব মাছুম শান্ত, হাসানুল বান্না, সহ সাধারণ সম্পাদক- ফরহাদ হোসেন, রবিউল ইসলাম রবি, বেলাল হোসেন, মিন্টু বসু, সহ সাংগঠনিক সম্পাদক- আমির আমজাদ মুন্না, আসাদুল আলম টিটু, শরিফুল ইসলাম শরিফ, আবু সাইদ ভূইয়া, ক্রিড়া সম্পাদক- সৈয়দ মাহমুদ, সমাজ সেবা সম্পাদক- আ. রহিম, যোগাযোগ সম্পাদক- গাজী সুলতান জুয়েল, মানবাধিকার সম্পাদক- আ. আজিজ রুমি, বেসরকারী বিষয়ক সম্পাদক- ইয়াকুব রাজু, পরিবেশ ও জলবায়ু সম্পাদক- স্বপন মন্ডল, কর্মসূচী প্রনয়ণ বিষয়ক সম্পাদক- তরিকুল ইসলাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক-খালেদ মাহমুদ মাসুদ, ত্রান ও দূর্যোগ সম্পাদক- আজিম উদ্দীন মেরাজ, সহ ক্রীড়া সম্পাদক- মমিনুল ইসলাম, সহ পাঠাগার সম্পাদক- সোহেল আলম, সহ সমাজ সেবা সম্পাদক- আসাদুজ্জামান মিয়া, সহ পাঠাগার সম্পাদক- জহিরুল ইসলাম, সহ তথ্য ও গবেষণা সম্পাদক- মামুন খান, সহ ক্রিড়া সম্পাদক- রবিউল হাসান আরিফ, সদস্য- আবু আব্বাস ভূইয়া, গাজী আরিফ, শহিদুল ইসলাম মিঠুন, সামিউল রিফাত মানিক, আরিফুল ইসলাম রবিন, মোমিনুর রহমান, আলী আহমেদ রকি, আলতাফ হোসেন মানিক, আ. জব্বার, জামাল হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

মেয়াদোত্তীর্ণ কমিটি ও প্রতিষ্ঠাবার্ষিকী ইস্যুতে উত্তপ্ত ছাত্রদল

আপডেট টাইম : ১২:১৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬