ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু প্রতিটি জেলা ও উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার লক্ষ্য সরকারের : সমাজকল্যাণ মন্ত্রী ক্যানসার চিকিৎসায় ৩৬ কোটি অনুদান মেসির চুক্তিতে সেতু বিভাগের সচিব হলেন আবদুর রউফ নিউইয়র্কের পথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত স্পিকার ও ইসির : শিশির মনির ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ হতে পারে জাতিসংঘ সম্মেলনের সাইডলাইনে পাকিস্তান-চীনের নতুন সীমান্ত চুক্তিতে ভারত কেন ক্ষুব্ধ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে বিশেষ মুহূর্ত: মাহদী আমিন দুই মাসে এডিপি বাস্তবায়ন ২ শতাংশেরও নিচে

যাদের হাতে উঠতে যাচ্ছে ছাত্রদলের নেতৃত্ব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ৩৮ বার

যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি। এর অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা।

সূত্র জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতের পর থেকে কমিটি নিয়ে একের পর আলোচনা হয়েছে। যাচাই বাছাইয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। সব কিছু ঠিক থাকলে আজ (১৪ আগস্ট) বিকালের পর যেকোনো সময় ঘোষণা হতে পারে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।

ওই সূত্র জানায়, সিনিয়র কমিটি হলে সভাপতি পদে ইজাজুল কবির রুয়েল ও সাধারণ সম্পাদক পদে আমানুল্লাহ আমানের নাম আলোচনার শক্ত অবস্থানে আছে। জুনিয়র কমিটি হলে সভাপতি আমানুল্লাহ আমান ও সাধারণ সম্পাদক পদে নাহিদুজ্জামান শিপন ভালো অবস্থানে রয়েছে।

এ ছাড়া ইজাজুল কবির রুয়েলআবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, ডা. তৌহিদুর রহমান আউয়াল, খোরশেদ আলম সোহেল, মমিনুল ইসলাম জিসান, কাজী জিয়াউদ্দিন বাসেত, গণেশ চন্দ্র রায় সাহস এবং আবিদুল ইসলাম খানের নাম আলোচনার টেবিলে।

এর বাইরে উত্তরাঞ্চলের একমাত্র প্রার্থী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আনোয়ার পারভেজের নাম আসছে।

এখন শুধু অপেক্ষার পালা, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কাদের কাঁধে ছাত্রদলের নেতৃত্বের ভার তুলে দেন।

এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিদায়ী সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং নাছির উদ্দিন নাছির। জীবন থেকে ছাত্ররাজনীতির সোনালী অধ্যায় বিদায়ের ইঙ্গিত দিয়ে তিনি বিএনপির শীর্ষ নেতৃত্ব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোদ্ধা এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু

যাদের হাতে উঠতে যাচ্ছে ছাত্রদলের নেতৃত্ব

আপডেট টাইম : ১১:৪৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬