ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলুপ্তির পথে গ্রামবাংলার ‘গরিবের এসি বাড়ি’ ১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এক দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমে নিয়ন্ত্রণ নয়, সুস্থ পরিবেশ চায় সরকার: তথ্যমন্ত্রী পর্নোগ্রাফি ভিডিও বানিয়ে প্রচার, বাবা-মা ছেলেসহ ৫ জন কারাগারে কিসের হাসিনা, তার চেহারা কী দেখা গেছে?-কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত সাকিব অবসরে যাওয়া এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে সিলেটে দুর্ঘটনায় মারা যাওয়া বাউলশিল্পী কে এই পেহেলি ভৈরবী গ্যাস সংকটে কমছে রফতানি আদেশ

মৌলিক সংস্কারের লড়াই এখনো শেষ হয়নি: নাহিদ ইসলাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ৪ বার

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাষ্ট্র ও রাজনৈতিক কাঠামোর মৌলিক সংস্কারের লড়াই এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (৭ আগস্ট) বিকালে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বাসভবনে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আয়োজিত চিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, কাঠামোগত সংস্কার না হলে রাজনৈতিক সংস্কৃতিতেও পরিবর্তন আসবে না। এমনকি বর্তমান সরকারের মধ্যেও স্বৈরাচারী প্রবণতা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। দ্রুত জুলাই গণঅভ্যুত্থানের দাবিগুলো বাস্তবায়ন না করলে সরকারের পক্ষে দেশ পরিচালনা কঠিন হবে বলেও সতর্ক করেন তিনি।

তিনি বলেন, রাষ্ট্র পরিচালনা কোনো ব্যক্তি বা সরকারপ্রধানের ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভর করতে পারে না। এ জন্য রাষ্ট্রের কাঠামো ও রাজনৈতিক সংস্কৃতিতে মৌলিক পরিবর্তন প্রয়োজন।

নাহিদ আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিলো রাষ্ট্র সংস্কার ও সংবিধান পরিবর্তন। সেই লক্ষ্য বাস্তবায়নের লড়াই এখনো চলমান। তিনি বলেন, ‘জুলাই এখনো শেষ হয়নি।’

সরকারিভাবে জুলাই গণঅভ্যুত্থান উদযাপনের সমালোচনা করে তিনি ইতিহাস বিকৃতি, দলীয়করণ ও অন্তর্ভুক্তির ঘাটতির অভিযোগ করেন। তার দাবি, জুলাই ছিলো সবার, কিন্তু সরকার সেটিকে দলীয়ভাবে উপস্থাপনের চেষ্টা করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলুপ্তির পথে গ্রামবাংলার ‘গরিবের এসি বাড়ি’

মৌলিক সংস্কারের লড়াই এখনো শেষ হয়নি: নাহিদ ইসলাম

আপডেট টাইম : ১১:৪৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬