ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

পাকিস্তান পাজি দেশ: মুহিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬
  • ৪৭২ বার

রাষ্ট্র হিসেবে পাকিস্তান খুবই বাজে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, গত ৪৫ বছরে বাংলাদেশ সব দিক থেকেই এই দেশটিকে ছাড়িয়ে গেছে। অথচ সেই পাকিস্তানই অকারণে বাংলাদেশে নাক গলাতে চাইছে।

বুধবার বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) গত এক বছরের লভ্যাংশের ১০ কেটি টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা যাদের সঙ্গে ঝগড়া-ঝাটি করে দেশ ছাড়লাম। তারা অনেক উন্নত অবস্থায় ছিল সেই সময়। এখন সেরকম উন্নত অবস্থায় নেই। আমরা বিভিন্ন সূচকে অনেক এগিয়ে আছি। এখন কোনো তুলনাই হয় না ওদের সঙ্গে।‘

মুহিত বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ ছিল বিধ্বস্ত। সেখান থেকে আমরা অনেক এগিয়েছি। এটা একান্তই কৃতিত্বের বিষয়।

পাকিস্তান এখনও বাংলাদেশকে নিয়ে নাক গলাতে চায় বলে অভিযোগ করে মুহিত। বলেন, ‘পাকিস্তান এমন একটি পাজি দেশ যে তাদের কোনো স্বার্থই নেই, অথচ সব বিষয়ে তারা নাক গলায়। এটা অত্যন্ত দু:খের বিষয়।’

পাকিস্তানকে ‘ডাকাতের দেশের’ তালিকায় এক নম্বরে রাখা উচিত বলে মনে করেন অর্থমন্ত্রী।

বেসিক ব্যাংকের সমালোচনা

ঋণ কেলেঙ্কারির ঘটনায় রাষ্ট্রায়াত্ব খাতের বিশেষায়িত ব্যাংক বেসিক এর অবস্থা অন্য যে কোনো ব্যাংকের চেয়ে খারাপ বলে মনে করেন অর্থমন্ত্রী।

নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ঋণ দেওয়ায় রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক এখন সবচেয়ে সমস্যায় রয়েছে। রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক থেকে ৭৭টি কাগুজে প্রতিষ্ঠানের নামে প্রায় তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। বর্তমান সরকারের আগের আমলে এই ঋণ কেলেঙ্কারি নিয়ে বেশ তোলপাড় হয়েছে। এই ঘটনায় ৭০টিরও বেশি মামলা হলেও ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।

এই ঋণ কেলেঙ্কারির ঘটনা আর সামাল দিতে পারেনি বেসিক ব্যাংক। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ইন্টারপ্রেস নেটওয়ার্কের (আইপিএন) এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

মুহিত বলেন, ‘অনেক ব্যাংকই ভালো করছে। কিছু কিছু ব্যাংক ভালো করার চেষ্টা করছে। কিন্তু সবচেয়ে খারাপ অবস্থায় আছে বেসিক ব্যংক। ব্যাংকটির বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চেষ্টা করছে ওই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে। কিন্তু বেসিক কিছুই করতে পারছে না।

ব্যাংক ব্যবস্থাপনা নিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘একসময় রাজনৈতিক নেতারা লোন নিয়ে রাতরাতি শিল্পতি হয়েছেন। সেই দায় আমরা এখন বয়ে বেড়াচ্ছি। তবে তরুণদের মধ্যে সে প্রবণতা নেই। এখন অবস্থান অনেক পরিবর্তন ঘটেছে।’

ব্যাংক বেশি হয়ে গেছে

আওয়ামী লীগের আগের আমলে অর্থনীতিবিদদের সমালোচনার মুখেও একসঙ্গে বেশ কিছু নতুন ব্যাংকের অনুমোদন দিয়েছিল সরকার। তখন অর্থমন্ত্রী এগুলো গায়ে না মাখলেও এখন তিনি বলছেন, ব্যাংকের সংখ্যা বেশি হয়ে গেছে।

সচিবালয়ে মুহিত বলেন, ‘আমাদের ব্যাংকিং সেক্টর মনে হয় একটু বেশি হয়েছে। ব্যাংকগুলো এখন একীভূতও হয়। বিভিন্ন দেশে হচ্ছে। এতে দোষের কিছু নেই। ব্যাংক বেশি হলেও আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেক বেশি। ব্যাংক এখন আর মরে যায় না। আগে ব্যাংক মরে যেতো। এখন আর সে অবস্থা নেই। তবে এখন আমাদের আইন-কানুন নিয়ে প্রস্তুত থাকতে হবে।’

ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়ার ক্ষেত্রে অর্থমন্ত্রী তার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘বহুদিন আগে আমি কমরেড ব্যাংকে কিছু টাকা ট্রানজেকশন করেছিলাম। সিলেট টু ঢাকা। কিন্তু ওই ১৪০ টাকা ট্রানজেকশন হওয়ার আগেই ব্যাংকের লালবাতি জ্বলে গেছে। আমার পিতা সরকারি ব্যাংকের আইনজীবী ছিলেন। তার কাছ থেকে ক্ষতিপূরণ নিয়েছিলাম।’

কৃষিব্যাংকের বাণিজ্যিক ঋণ বন্ধের পরামর্শ

কৃষি ব্যাংকের অর্থনৈতিক অবস্থাও কিছুটা খারাপ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘বাণিজিক ঋণের কারণে ব্যাংকটির এই অবস্থা হয়েছে। এই ঋণ বন্ধ করা উচিত। তাদেরকে কৃষি ঋণের দিকে বেশি নজর দেওয়া উচিত। কারণ কৃষকরা এখন ঋণ ফেরত দেয়। তারা আগের মতো আর ভাবেন না যে, ঋণ নিলে আর ফেরত দিতে হবে না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

পাকিস্তান পাজি দেশ: মুহিত

আপডেট টাইম : ১২:০২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬