ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আরও এক জেলায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৯:১০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ২ বার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে বিএনপি। ভবিষ্যতে নাসীরুদ্দীন পাটওয়ারী নারায়ণগঞ্জে এলে তাকে রাজনৈতিকভাবে প্রতিহত করার হুঁশিয়ারিও দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন ও অন্য নেতারা।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সম্প্রতি এনসিপি নেতাদের কটূক্তির প্রতিবাদে শনিবার (১ আগস্ট) বিকালে শহরের মিশনপাড়া এলাকায় মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এই ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না জানিয়ে এনসিপি নেতাদের উচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। এসময় তারা এনসিপির শীর্ষ নেতাদের ব্যক্তিগত ও পারিবারিক পরিচয়সহ তাদের অতীতের অবস্থার কথাও তুলে ধরেন। সমাবেশ শেষে বিএনপির নেতা-কর্মীরা নগরীর প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আরও এক জেলায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

আপডেট টাইম : ১১:৩৯:১০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬