ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৩ বার

জুলাই সনদে বর্ণিত ঐকমত্যের ভিত্তিতে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, প্রয়োজন হলে আগে সংবিধান সংশোধন করে এরপর নতুন বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) পটুয়াখালীর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি করেন তিনি।

গাজী আতাউর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে দেশ পরিচালনা করা। সেই প্রত্যাশার প্রতিফলন জুলাই সনদে রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও সনদে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, তার ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।

তিনি আরও বলেন, সংবিধান সংশোধন না হওয়ার অজুহাতে আগের পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন করা হলে তা গণঅভ্যুত্থানের চেতনা ও আত্মত্যাগের সঙ্গে সাংঘর্ষিক হবে। তাই আগামী সংসদ অধিবেশনের শুরুতেই প্রয়োজনীয় সংবিধান সংশোধন করে নতুন বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

জেলা সভাপতি হাওলাদার সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব মাওলানা নেছার উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

সম্মেলন শেষে নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে কাজী গোলাম সরোয়ারকে সভাপতি, হাওলাদার মো. সেলিম মিয়া ও আব্দুল হাকিমকে সহ-সভাপতি, আর আই এম অহিদুজ্জামানকে সাধারণ সম্পাদক এবং জাহিদ হোসেন লিটনকে জয়েন্ট সেক্রেটারি মনোনীত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আপডেট টাইম : ১২:০৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬