ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে আ.লীগের জনসভা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬
  • ৩২৪ বার

মুক্তিযুদ্ধে বিজয়ের পর বঙ্গবন্ধুর বাংলাদেশে প্রত্যাবর্তনের দিবসটি বরাবর গুরুত্বের সঙ্গে পালন করে আওয়ামী লীগ। এবারও এই দিনটিতে নানা কর্মসূচি থাকছে ক্ষমতাসীন দলের। ওই দিন রাজধানীতে সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে দলটি।

আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে দলটি। সোমবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন দলের নেতারা।

ওবায়দুল কাদের বলেন, ‘১০ জানুয়ারি সোহরাওয়ার্দী আমরা ঐতিহাসিক জনসভা করবো। এর জন্য আমরা রাজধানীতে গণসংযোগ করবো।’

১৯৭১ সালের কালরাতে পাকিস্তান সেনাবাহিনীর হত্যাযজ্ঞ শুরুর পর ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বাড়ি থেকে আটক করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বিচারের নামে পাকিস্তান তাকে ফাঁসি দিতে চাইলেও ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের পর আন্তর্জাতিক চাপে তাকে মুক্ত করে পাকিস্তান। আর ১৯৭২ সালের ১০ জানুয়ারি তিনি দেশে ফেরেন। সেই থেকে এই দিনটি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পরিচিতি পায়।

বৈঠক শেষে এই দিন সমাবেশের সিদ্ধান্ত ছাড়া অন্য কোনো বিষয়ে কথা বলেননি ওবায়দুল কাদের। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপ এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলেও তিনি সেসব এড়িয়ে যান। তিনি বলেন, ‘আজ হাসপাতালে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল) কথা বলেছি। এখন আর এই বিষয়ে কোনো কথা বলবো না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে আ.লীগের জনসভা

আপডেট টাইম : ১২:০৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬