ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

ডোনাল্ড ট্রাম্প কি মানসিকভাবে অসুস্থ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬
  • ৩৮৮ বার

এবার প্রশ্ন উঠেছে বিতর্কের রাজা বনে যাওয়া ডোনাল্ড জন ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে। তবে এ প্রশ্ন কোনো সাধারণ মানুষ তোলেননি।
প্রশ্ন তুলেছেন তিন মনোবিদ। এরা হলেন: ড. হারম্যান, ড. গার্টেল ও ড. মোশবাচের। তারা ট্রাম্পের মানসিক সুস্থতা পরীক্ষা করার জন্য প্রেসিডেন্ট ওবামার কাছে আবেদন জানিয়েছেন।

আবেদনে তিন মনোবিদ জানিয়েছেন, তারা ট্রাম্পের মানসিক রোগের আশঙ্কা করছেন। এসব মানসিক রোগের মধ্যে রয়েছে গ্র্যান্ডিওসিটি, ইমপালসিভিটি ও হাইপারসেনসিভিটি। এ ছাড়া তিনি কল্পনা ও বাস্তবতার মধ্যে পার্থক্যও ধরতে পারেন না বলে জানিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্পের যে মানসিক সমস্যা থাকতে পারে বলে আশঙ্কা করা হয়েছে তা হচ্ছে নারসিসটিক পার্টোনাল ডিসঅর্ডার বা এনপিডি। আমেরিকান সাইক্রিয়াট্রিক অ্যাসোসিয়েশনের মতে এ রোগের ৯টি লক্ষণ রয়েছে।

এ লক্ষণগুলো হলো :

১. এ ধরনের ব্যক্তিদের নিজের সম্পর্কে অতি উচ্চ ধারণা থাকে। তারা নিজেদের অর্জন, বুদ্ধিমত্তা ও দক্ষতা ইত্যাদি বাস্তবের চেয়েও বেশি ভালো বলে মনে করে।

২. এরা সাফল্য, শক্তি, বুদ্ধিমত্তা, সৌন্দর্য, ভালোবাসা ইত্যাদি সম্পর্কে আগে থেকেই যে ধারণা করে রয়েছে তা নিয়েই চলে।

৩. নিজেকে অন্যদের থেকে আলাদা ও বিশেষ ব্যক্তি বলে মনে করে। আর অন্য উচ্চ স্ট্যাটাসের মানুষরাই তাকে বুঝতে পারবে বলে মনে করে।

৪. তারা অতিরিক্ত সম্মান চায়।

৫. নিজের মর্যাদা সম্পর্কে অত্যন্ত সচেতন হয় তারা।

৬. ব্যক্তিগতভাবে তারা অন্যদের কাছে শোষণমূলক হয়ে থাকে।

৭. অন্যদের প্রতি সহানুভূতির অভাব থাকে।

৮. এরা প্রায়ই পরশ্রীকাতর হয় এবং অন্যরা তার প্রতি অনুরূপ মনোভাব পোষণ করছে বলে মনে করে।

৯. এরা অহংকারী ও উদ্ধত আচরণের অধিকারী হয়।

বিডি-প্রতিদিন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

ডোনাল্ড ট্রাম্প কি মানসিকভাবে অসুস্থ

আপডেট টাইম : ১১:৪৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬