ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ভৈরবে যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি সাইদুর রহমানকে সংবর্ধনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ২৬ বার

নিজস্ব প্রতিবেদক | হাওর বার্তাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত সহ-সভাপতি সাইদুর রহমান-কে ভৈরবে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভৈরব উপজেলা ও পৌর শাখা। এ উপলক্ষে ভৈরব বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানটি নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভৈরব উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার সুজন। বক্তব্য রাখেন পৌর যুবদলের আহ্বায়ক হানিফ মাহমুদ, উপজেলা যুবদলের সদস্য সচিব আল মামুন, পৌর যুবদলের সদস্য সচিব জুবায়ের আল মাহমুদ আফজাল এবং ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল হক সুজন। এছাড়া উপজেলা ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য দেন।

বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও অষ্টগ্রাম সদর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ফাইয়াজ হাসান বাবু। অনুষ্ঠানে কিশোরগঞ্জ, বাজিতপুর, অষ্টগ্রাম, নিকলী এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা থেকে আগত যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।

বক্তারা সাইদুর রহমানকে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদলের সভাপতি আব্দুল মুনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা আশা ব্যক্ত করেন, সাইদুর রহমান আগামী দিনে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বলেন, “নতুন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের চেতনাকে ধারণ করে যুবদলকে আরও সুসংগঠিত করতে হবে।”

এর আগে সাইদুর রহমান সভাস্থলের উদ্দেশে রওনা হলে নেতাকর্মীরা বর্ণাঢ্য মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে স্বাগত জানান। পরে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনার মধ্য দিয়ে নবনির্বাচিত এই কেন্দ্রীয় নেতাকে অভিনন্দিত করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি এবং প্রাণবন্ত, উৎসবমুখর পরিবেশ ছিল চোখে পড়ার মতো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ভৈরবে যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি সাইদুর রহমানকে সংবর্ধনা

আপডেট টাইম : ০৬:৫২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬