ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গভবনে বিএনপি নেতাদের যেসব খাবার দিয়ে আপ্যায়ন করা হয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬
  • ৪১১ বার

নতুন নির্বাচন কমিশন ও সার্চ কমিটি গঠনের জন্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে বিএনপির সংলাপ ফলপ্রসূ হয়েছে বলে জানান বিএনপি। প্রায় এক ঘন্টাব্যাপি স্থায়ী ওই আলোচনা অত্যন্ত সৌহার্দ্য ও উষ্ণ পরিবেশে হয়েছে বলে জানান মির্জা ফখরুল।

রোববার বিকাল ৪টা ২০ মিনিটে বঙ্গভবনে পৌঁছায় খালেদা জিয়ার নেতৃ্ত্বাধীন বিএনপির প্রতিনিধি দল। এসময় রাষ্ট্রপতি হামিদ সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা খালেদার সাথে প্রথমে কুশল বিনিময় করেন।

রাষ্ট্রপতি হামিদ বিএনপিনেত্রীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন বলেও রাষ্ট্রপতির কার্যালয়ের এক কর্মকর্তা জানান।

ওই কর্মকর্তা জানান, বৈঠকে বিএনপি প্রতিনিধি দলকে ফলের রস, ফিশ ফিঙ্গার, চিকেন পেটিস, চিকের স্যান্ডুইচ, কাজু বাদাম, গুঁড়ের সন্দেশ আর চা দিয়ে আপ্যায়িত করা হয়।

বিকাল ৫টা ৩৫ মিনিটে আলোচনা শেষে সবাইকে নিয়ে বেরিয়ে আসেন রাষ্ট্রপতি হামিদ। বঙ্গভবনের অক্টাগনালে দাঁড়িয়ে বিএনপি প্রতিনিধি দলের সদস‌্যদের বিদায় জানান তিনি।

বৈঠকের পর মির্জা ফখরুল বলেন, ‘বৈঠকে আমরা খুশি হয়েছি। আশাবাদী হয়েছি। রাষ্ট্রপতি একজন আপাদমস্তক রাজনৈতিক নেতা, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। রাষ্ট্রের অভিভাবক হিসেবে তিনি দেশের রাজনৈতিক সংকট উত্তরনে উল্লেখযোগ্য ভুমিকা পালন করবেন।’

প্রায় এক ঘন্টাব্যাপি স্থায়ী ওই আলোচনা অত্যন্ত সৌহার্দ্য ও উষ্ণ পরিবেশে হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘রাষ্ট্রপতি তার স্বভাবসুলভ আন্তরিকতা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।’

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বঙ্গভবনে যান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ প্রতিনিধি দলের অন্য সদস্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে বিএনপি নেতাদের যেসব খাবার দিয়ে আপ্যায়ন করা হয়

আপডেট টাইম : ১১:১৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬