গত কয়েক বছরের মতো এবারও বিজয় দিবস উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় র্যলি বের করেছে মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী জামায়াতের অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবির। র্যালিতে শিবিরের নেতাকর্মীদের মুখে নারায়ে তাকবির আল্লাহু আকবরের পাশাপাশি শোনা গেছে স্বাধীনতা এনেছি স্বাধীনতা রাখবো, রক্তে কেনা বাংলাদেশ সিকিম হতে দেব না ইত্যাদি শ্লোগান।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীতে ছাত্রশিবিরের মহানগর পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে পৃথকভাবে র্যালি বের করা হয়।
বিজয় দিবসের এই র্যালিতে অংশ নেয়া শিবিরের নেতাকমীদের পরনে দেখা গেছে সবুজ জমিনে বাংলাদেশের মানচিত্র খচিত টিশার্ট। এসব র্যালিতে শিশুদেরও অংশ নিতে দেখা গেছে।
ঢাকা ছাড়াও গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট থেকে শিবিরের বিজয় দিবসের র্যালি বের করার খবর পাওয়া গেছে।
প্রসঙ্গত, একাত্তরে ইসলামী ছাত্র শিবির সক্রিয় ছিল ইসলামী ছাত্র সংস্থা নামে। ওইসময় সংগঠনটির বেশিরভাগ নেতাকর্মী কর্মীই আল বদর আর আল শামস বাহিনীর মাধ্যমেদখলদার পাকিস্তানি সেনাবাহিনীির দোসর হিসেবে সক্রিয় ছিল। মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে সংগঠনটির দুই সভাপতিরই মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। শিবিরের প্রথম সভাপতি মীর কাশেম আলী। তিনি ১৯৭৭-১৯৭৮ সেশনে সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া গত বছর ফাঁসিতে ঝুলে মৃত্যুবরণ করেছেন শিবিরের ৭৮-৭৯ সেশনের সভাপতি মুহাম্মদ কামারুজ্জামান।
Reporter Name 






















